News Flash

  • Home
  • দিনের খবর
  • তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জে
Image

তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জে

রাজগঞ্জ, ৬ ডিসেম্বর (হি.স. ) : ২০ বছরের এক তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার হল জলপাইগুড়ির রাজগঞ্জে। মৃতের নাম অপু অধিকারী (২০)। বাড়ি রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের কুন্দর দিঘি এলাকায়। বুধবার ঘরে অপুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। তাকে উদ্ধার করে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এই ঘটনার পেছনে সঠিক কী কারণ রয়েছে, তা স্পষ্ট নয়। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে, রাজগঞ্জের কুকুরযান অঞ্চলে শারিয়াম উত্তরপাড়া এলাকায় অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। মৃতের নাম সাধন রায় (৫৪)। ছেলে শেখর রায় জানান, সন্ধ্যা থেকে কোনও খোঁজ মিলছিল না তাঁর। এদিন সকালে বাড়ির পাশে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। কীভাবে তাঁর মৃত্যু হল, তা জানা যায়নি। তিনি বেশিরভাগ সময় নেশাগ্রস্ত থাকতেন বলে স্থানীয় সূত্রে খবর। দুটি মৃত্যু নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top