News Flash

  • Home
  • দিনের খবর
  • “জোটের আগামী বৈঠকে অবশ্যই উপস্থিত থাকব’’, মন্তব্য মমতার
Image

“জোটের আগামী বৈঠকে অবশ্যই উপস্থিত থাকব’’, মন্তব্য মমতার

কলকাতা, ৬ ডিসেম্বর (হি.স.) : “ইন্ডিয়া জোটের আগামী বৈঠকে অবশ্যই উপস্থিত থাকব।’’ বুধবার উত্তরবঙ্গ যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে এই মন্তব্য করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের তিনি বলেন, ‘বৈঠকের ব্যাপারে আমাকে গতকাল রাহুল গান্ধী ফোন করেছিলেন।“

নীতীশ কুমার, মমতা ও অখিলেশ যাদবদের না যাওয়ার সিদ্ধান্তের কথা সামনে আসতে বুধবার তড়িঘড়ি বাতিল করা হয় দিল্লির ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক। মমতা এ দিন বলেন, “আগামী বৈঠকে অবশ্যই উপস্থিত থাকব। এই বৈঠকের কথা জানালে কর্মসূচি ঠিক করতাম না। কোনও মুখ্যমন্ত্রীকে চার পাঁচদিন আগে অন্তত না জানালে, তার পক্ষে সময় বের করা খুব কঠিন। আগামী বৈঠকে অবশ্যই উপস্থিত থাকব।’’

পারিবারিক বিয়ের অনুষ্ঠান ছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী একাধিক প্রশাসনিক কর্মসূচি রয়েছে। ১২ ডিসেম্বর শিলিগুড়িতে প্রশাসনিক সভার মাধ্যমে শেষ হবে মমতার উত্তরবঙ্গ সফর। মমতা বলেন, ‘বানারহাটের কর্মসূচি সেরে আমি ১১ ডিসেম্বর উত্তরকন্যায় ফিরে আসব। ১২ ডিসেম্বর শিলিগুড়িতে অনুষ্ঠীন রয়েছে। তারপরই আমি ফিরে আসব। এখানকার সবাই ভালভাবে থাকবেন, এটাই আশা করি।’ মমতার এই উত্তরবঙ্গ সফরে বিশেষ কোনও চমক থাকে কি না, সেটাই এখন দেখার।

Releated Posts

অনন্তনাগে বড় মাদকচক্র ভাঙল পুলিশ, ১৬৬ কেজি নিষিদ্ধ পদার্থ উদ্ধার, গ্রেফতার ৪

শ্রীনগর, ২৭ এপ্রিল (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় বড়সড় মাদকচক্রের পর্দাফাঁস করল পুলিশ। অভিযানে প্রায় ১৬৬ কেজি…

ByByNews Desk Apr 27, 2026

দিল্লিতে আন্তর্জাতিক মাদকচক্র ভাঙল ক্রাইম ব্রাঞ্চ, কুরিয়ারে আমেরিকায় পাঠানো হচ্ছিল নিষিদ্ধ ওষুধ

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): আন্তর্জাতিক মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। আমেরিকায় কুরিয়ার মারফত…

ByByNews Desk Apr 27, 2026

বর্ধমানে তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, এলাকায় উত্তেজনা

কলকাতা, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নারুগোপাল ভাকতকে পুলিশি কাজে বাধা…

ByByNews Desk Apr 27, 2026

রাজস্থানের বিধানসভায় আবারও বোমা হুমকি, তীব্র আতঙ্ক, জোরদার নিরাপত্তা তল্লাশি

জয়পুর, ২৭ এপ্রিল (আইএএনএস): রাজস্থানের বিধানসভায় সোমবার ফের বোমা হুমকির ইমেল আসায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির গুরুত্ব…

ByByNews Desk Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top