News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘কাকু’র স্বাস্থ্য সংক্রান্ত নথি নিয়ে সুপারকে ইডি দফতরে তলব
Image

‘কাকু’র স্বাস্থ্য সংক্রান্ত নথি নিয়ে সুপারকে ইডি দফতরে তলব

কলকাতা, ৬ ডিসেম্বর (হি.স.): অসুস্থ হলেই রাজ্যের নেতা-মন্ত্রীরা আসেন এসএসকেএম হাসপাতালে। এ বার সেই এসএসকেএমর সুপারকেই তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

সুপারকে বুধবারই এসে দেখা করতে বলেছে তারা ইডির দফতরে। সেই সঙ্গে তাঁকে বলা হয়েছে, নিয়োগ মামলার অন্যতম অভিযুক্ত ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর

একটি স্বাস্থ্য রিপোর্ট সঙ্গে নিয়ে আসতে। এসএসকেএমে এই মুহূর্তে ‘চিকিৎসাধীন’ রয়েছেন ‘কাকু’।

চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরেই এসএসকেএমের হাসপাতালে রয়েছেন সুজয়বাবু। ইডি সম্ভবত জানতে চায়, তার এখনও আরও কতটা চিকিৎসার প্রয়োজন? আপাতত কেমন আছেন তিনি? সম্ভবত সেই জন্যই ‘কালীঘাটের কাকু’র চিকিৎসা সংক্রান্ত বিশদ রিপোর্ট নিয়ে এসএসকেএম হাসপাতালের সুপারকে আসতে বলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

এর আগেও বহুবার সুজয়কে দেখতে হাসপাতালে গিয়েছেন ইডির গোয়েন্দারা। তদন্তের প্রয়োজনে ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের নমুনাও তাঁরা সংগ্রহ করেছেন তাঁরা। তবে এ বার আর এসএসকেএমে যাননি তাঁরা। বদলে ডেকে পাঠিয়েছেন সুপারকেই।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top