News Flash

  • Home
  • দিনের খবর
  • জোড়া হত্যা মামলায় ফেরার আসামী দূর্গাপুরে গ্ৰেফতার‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
Image

জোড়া হত্যা মামলায় ফেরার আসামী দূর্গাপুরে গ্ৰেফতার‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

বাঁকুড়া, ৬ ডিসেম্বর (হি. স.) : প্রতিবেশী শিক্ষক ও তার পুত্রকে হত্যার আসামী পিন্টু রুইদাস সহ চারজনকে গ্ৰেফতার করেছে বাঁকুড়া পুলিশ। এখবর জানিয়ে পুলিশ সুপার বৈভব তেওয়ারী জানান, ঘটনায় আটচল্লিশ ঘন্টার মধ্যে ফেরার মূল আসামি সহ চারজনকে পুলিশ গ্ৰেফতার করেছে।

গত ৩ ডিসেম্বর বাঁকুড়া শহরের ১১নম্বর ওয়ার্ডের নতুন চটিতে জমি বিবাদের জেরে প্রতিবেশী এক প্রাক্তন শিক্ষক ও তার ছেলে ওস্ত্রীকে ধারালো অস্ত্র ও রড নিয়ে আক্রমণ করে পিন্টু রুইদাস।পুলিশ এসে মারাত্মক জখম অবস্থায় তিনজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।সেখানে আক্রান্ত প্রাক্তন শিক্ষক মথুরা মোহন দ ত্ত (৬৪)ও তার পুত্র শ্রীধর দত্ত(২৪) মারা যায়।মথুরা বাবুর স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নৃশংস এই হত্যা কান্ডে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি ওঠে। এদিকে এই ঘটনার পরেই মূল আসামি পিন্টু রুইদাস সপরিবারে গা ঢাকা দেয়। তারা শহরের লালবাজার এলাকায় আত্মীয় বাড়িতে আশ্রয় নেয় বলে পুলিশ জানতে পারে।কিন্তু সেখানে হানা দিয়ে তাদের খোঁজ পায়নি পুলিশ। সেখান থেকে তারা শহর ছেড়ে পালিয়েছে বলে পুলিশ জানতে পারে। তারপরই পুলিশ জেলা লাগোয়া বিভিন্ন এলাকায় ওৎ পেতে থাকে ।তৈরী করা হয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম।। গতকাল দূর্গাপুর বাসস্ট্যান্ডে পিন্টু তার স্ত্রীনমিতা দুই ছেলে মহেশ্বরও বিশ্বেশ্বর পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশ সুপার বৈভব তেওয়ারী জানান অভিযুক্ত তার দোষ কবুল করেছে।

Releated Posts

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top