News Flash

  • Home
  • দিনের খবর
  • শিমলায় গাড়ি খাদে পড়ে মৃত ৬ কাশ্মীরি শ্রমিক.
Image

শিমলায় গাড়ি খাদে পড়ে মৃত ৬ কাশ্মীরি শ্রমিক.

শিমলা, ৪ ডিসেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশের শিমলা শহরে একটি সড়ক দুর্ঘটনায় ছয়জন কাশ্মীরি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে রাজধানী শিমলা সংলগ্ন সুন্নি থানা এলাকায় করদঘাটে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় পিকআপ ভ্যানে থাকা ছয়জন শ্রমিকের মৃত্যু হয় এবং ছয়জন গুরুতর আহত হন। আহতদের আইজিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সোমবার সকালে একটি পিকআপ ভ্যানে করে ১২ জন শ্রমিক সুন্নি থেকে মান্ডি যাচ্ছিলেন। এদিন সকাল ৭টার দিকে তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে করদঘাটে খাদে পড়ে যায়। শিমলা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে এই দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ত্রাণ ও উদ্ধার কার্য শুরু করে। পুলিশ স্থানীয় মানুষ জনের সহায়তায় খাদ থেকে লোকজনকে উদ্ধার করে। পিকআপে থাকা তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং হাসপাতালে তিনজন শ্রমিকের মৃত্যু হয়। আহতদের আইজিএমসি হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃত সকল শ্রমিকই কাশ্মীরের বাসিন্দা। দুর্ঘটনায় মৃত চারজনের নাম ফরিদ, গোলাম, শাব্বির ও তালিব। বাকি দুজনের পরিচয় জানা যায়নি। শিমলার এএসপি সুনীল নেগি জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের ছয়জন শ্রমিকের মৃত্যু হয়েছে, এঁনারা সকলেই এদিন পিকআপ ভ্যানে ছিলেন। তিনি জানান, দুর্ঘটনার মামলা দায়ের করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top