News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • কংগ্রেস কে ক্ষমতাচ্যুত করে ছত্তীসগঢ়ে সরকার গড়ছে বিজেপি
Image

কংগ্রেস কে ক্ষমতাচ্যুত করে ছত্তীসগঢ়ে সরকার গড়ছে বিজেপি

রায়পুর, ৩ ডিসেম্বর (হি. স.) পাশা বদলে দিল ছত্তীসগঢ়। সকাল কংগ্রেসের হলেও, বেলা গড়াতে ভোটের ফল যায় বিজেপির দিকে। শেষ পর্যন্ত ৯০ আসনের ছত্তীসগঢ়ে ৫৪টি আসনে জয় পেয়ে রাজ্যে ক্ষমতায় ফিরছে বিজেপি । বুথ ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণ করে ছত্তীশগড়ে পাঁচ বছর পর আবার ক্ষমতায় ফিরল বিজেপি।

৯০টি আসনের ছত্তীসগঢ় বিধানসভায় সরকার গড়ার ‘জাদুসংখ্যা’ ৪৬। জেতা এবং এগিয়ে থাকার প্রবণতা অনুযায়ী বিজেপি ইতিমধ্যে ৪৯ আসনে জয় পেয়েছে । আরও ৫টি আসনে এগিয়ে থেকে রাজ্যে ৫৪টি আসনে জিততে চলেছে বিজেপি। অন্যদিকে ক্ষমতাসীন কংগ্রেস ৩৩টি আসেনে জিতেছে । ২টি আসনে এগিয়ে থেকে এখানে কংগ্রেস দখল করতে পারে ৩৫টি আসন । একটি আসনে জিতেছে মায়াবতীর বিএসপি।
রাজনৈতিক মহলের মতে, পাঁচ বছর আগে এই রাজ্যে চমক দিয়েই সরকার গড়েছিল কংগ্রেস। পাঁচ বছর পর চমক দিয়েই সরকার হারাল তারা। উন্নয়ন তাস এখানেও কাজে লাগাল বিজেপি।

Releated Posts

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026

পাঞ্জাবে বড়সড় জঙ্গি হামলার ছক, আইএসআই-বিকেআই যোগে হাই অ্যালার্টে নিরাপত্তা বাহিনী

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) পাঞ্জাবে বড় ধরনের জঙ্গি হামলা চালানোর নির্দেশ দিয়েছে…

ByByNews Desk Jul 27, 2026

প্রশ্নফাঁস রুখতে নতুন বিল নিয়ে সরব বিরোধীরা, কঠোর আইনে সমর্থন এনডিএ-র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): সংসদে সোমবার ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ পেশের আগে তা…

ByByNews Desk Jul 27, 2026

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026
Scroll to Top