News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • বিধানসভা নির্বাচন : তিনটি রাজ্যে জয়ের জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ প্রধানমন্ত্রীর
Image

বিধানসভা নির্বাচন : তিনটি রাজ্যে জয়ের জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থান বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে জেতানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তিনটি রাজ্যের জনগণকে, বিশেষ করে মহিলা এবং যুবকদের ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, আমরা জনকল্যাণে অক্লান্ত পরিশ্রম করে যাব। বিজেপিকে সমর্থন করার জন্য তেলেঙ্গানার জনগণকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এবিষয়ে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লেখেন, “জনগণকে স্যালুট! মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ের নির্বাচনী ফলাফল থেকে এটাই বোঝা যাচ্ছে যে ভারতের জনগণ শুধুমাত্র সুশাসন ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। আমরা উন্নত ভারতের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের থামলে চলবে না এমনকি ক্লান্ত হলেও চলবে না। আমাদের ভারতকে বিজয়ী করতে হবে। আজ আমরা একসঙ্গে সেইদিকে এগিয়ে যেতে একটি শক্তিশালী পদক্ষেপ নিয়েছি”।
তিনি বিজেপি কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা সবাই একটি চমৎকার উদাহরণ স্থাপন করেছেন। আপনারা যেভাবে বিজেপির উন্নয়ন এবং জনগণের মধ্যে দরিদ্র কল্যাণ নীতি পালন করেছেন তা প্রশংসার যোগ্য ।

তেলেঙ্গানার জনগণের কাছ থেকে প্রাপ্ত সমর্থন সম্পর্কে অন্য একটি পোস্টে তিনি লেখেন, এখানকার মানুষের সমর্থন গত কয়েক বছরে বাড়ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। তেলেঙ্গানার সঙ্গে আমাদের বন্ধন অটুট এবং আমরা জনগণের জন্য কাজ করে যাব। তিনি এদিন প্রত্যেক বিজেপি কর্মীর প্রচেষ্টার প্রশংসা করেন।

Releated Posts

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top