News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • মধ্যপ্রদেশে বিজেপির সাফল্যের পুরো কৃতিত্ব শিবরাজ সিং চৌহানকে দিলেন জ্যোতিরাদিত্য
Image

মধ্যপ্রদেশে বিজেপির সাফল্যের পুরো কৃতিত্ব শিবরাজ সিং চৌহানকে দিলেন জ্যোতিরাদিত্য

ভোপাল, ৩ ডিসেম্বর (হি. স.) : মধ্যপ্রদেশে ফের সরকার গড়তে চলেছে বিজেপি । এই মুহূর্তে এই রাজ্যে বিজেপি এগিয়ে আছে ১৬২ আসনে, কংগ্রেস এগিয়ে মাত্র ৬৫ আসনে। রাজ্যের এই সাফল্যের পিছনে আছে বিজেপির ‘লডলি বহেনা’ প্রকল্প । এমনটাই মনে করেন কেন্দ্রীয়মন্ত্রী ও বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি বলেন, ‘লডলি বহেনা’ প্রকল্প এখানে গেম-চেঞ্জার এবং তার পুরো কৃতিত্ব শিবরাজ সিং চৌহানের।

২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় বরাবরেই মতোই এবার মূল লড়াইটা ছিল কংগ্রেস ও বিজেপির মধ্যে। ২০১৮ সালে কংগ্রেস সরকার গঠনের পর ১৫ মাস সেখানে ক্ষমতায় থাকে। এরপর ২০২০ সালে কংগ্রেস থেকে সদলবলে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে যোগ দেওয়ার পর গেরুয়া-রাজ শুরু হয়। এই পরিস্থিতিতে বিজেপি এবার হিন্দি বলয়ের এই রাজ্যে ক্ষমতা ধরে রাখতে পারবে কি না তা নিয়ে নানা জল্পনা ছিল। তবে, চৌহান ভীষণভাবে নির্ভর করেছিলেন মহিলাদের জন্য তৈরি প্রকল্পের উপর। যার মধ্যে রয়েছে- ‘লডলি বহেন যোজনা’। যে প্রকল্পে রাজ্যের গরিব মহিলাদের অ্যাকাউন্টে ১২৫০ টাকা করে প্রতি মাসে ঢুকিয়ে দিয়েছে বিজেপি সরকার। যেটাকে ‘ভোট গিমিক’ বলে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। তবে, বিজেপি নেতৃত্বের দাবি, মহিলাদের ক্ষমতায়নের জন্যই দলীয় লাইন মেনে এই প্রকল্প চালু করা হয়েছে।

Releated Posts

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top