News Flash

Image

তামিলনাড়ুতে বাস দুর্ঘটনায় মৃত ১, আহত ২০

চেঙ্গালপট্টু, ৩ ডিসেম্বর (হি.স.) : তামিলনাড়ুতে বাস উল্টে খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। ২০ জন যাত্রী আহত হয়েছেন, পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে। শনিবার গভীর রাতে চেন্নাই থেকে কোয়েম্বাটোরের উদ্দেশ্যে ৪৫ জন যাত্রী নিয়ে আসছিল একটি বাস। আচমকাই বাসটি উল্টে চেঙ্গলপাট্টু জেলার কাছে একটি খাদে পড়ে যাওয়ার একজন যাত্রীর মৃত্যু হয়, সেইসঙ্গে বাসে থাকা ২০ জন যাত্রী আহত হন।

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম মণিকন্দন, তিনি কন্যাকুমারীর বাসিন্দা ছিলেন। পুলিশ জানায়, চেন্নাই-ত্রিচি জাতীয় সড়কের পাজাভেলি গ্রামের পাশে চেঙ্গলপাট্টু জেলার কাছে একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনাটি ঘটে। চালকের নাম অরুণ কুমার(৩০)। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পাওয়ার পরই চেঙ্গলপাট্টু তালুক পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। পরে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য চেঙ্গলপাট্টু সরকারি হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় সামান্য আহত হওয়া ২০ জনকে চেঙ্গলপাট্টু জেলার নিকটবর্তী হাসপাতালে ভর্তি করার আগে প্রাথমিক চিকিৎসা করা হয়। চেঙ্গলপাট্টু তালুক পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রবল বৃষ্টির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। দুর্ঘটনার পরপরই চেন্নাই-ত্রিচি জাতীয় মহাসড়কের উভয় দিকে প্রবল ট্রাফিক জ্যাম হয়, পরে পুলিশের তৎপরতায় রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top