News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজগড়ে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা স্ত্রীর, মামলা দায়ের পুলিশের
Image

রাজগড়ে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা স্ত্রীর, মামলা দায়ের পুলিশের

রাজগড়, ৩ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের রাজগড় জেলায় স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে স্ত্রীর আত্মহত্যার অভিযোগে রবিবার মামলা দায়ের করেছে পুলিশ। মাসখানেক আগে রাজগড় জেলার ভোজপুর থানা এলাকার হরিপুরা গ্রামের বাসিন্দা ২৩ বছর বয়সী এক মহিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন। রবিবার, তদন্তের ভিত্তিতে পুলিশ তাঁর স্বামীর বিরুদ্ধে হয়রানি ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছে।

রবিবার পুলিশ জানায়, গত ২রা নভেম্বর হরিপুরা গ্রামের বাসিন্দা ২৩ বছর বয়সী কালিবাই তানওয়ার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, মৃতার স্বামী তাঁকে মানসিক নির্যাতন করতেন, সেটা সহ্য করতে না পেরে মহিলা আত্মহত্যা করেছেন।।পুলিশ অভিযুক্ত স্বামী হীরালাল তানওয়ারের বিরুদ্ধে ৩০৬, ৪৯৮এ ধারায় মামলা দায়ের করেছে।

Releated Posts

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top