News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • গণনা শুরু, নজরে এখন শুধুই ৪ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল
Image

গণনা শুরু, নজরে এখন শুধুই ৪ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল

আগরতলা, ৩ ডিসেম্বর : লোকসভা ভোটের আগে আজ সেমিফাইনাল, মানতে হবেই। অন্তত, রাজনৈতিক বিশ্লেষকদের তরজায় পাঁচ রাজ্যের ভোটের ফলাফল নিয়ে পারদ সেই মাত্রায় চড়িয়ে দিয়েছে। আজ ৪ রাজ্যের ভোটের ফলাফল ঘোষিত হবে। বুথ ফেরত সমীক্ষায় ফলাফল নিয়ে সমগ্র দেশবাসী স্পষ্ট ছবি দেখতে পাননি। রাজনৈতিক দলগুলিও নিজেদের মতোই জয়ের দাবি করে চলেছে। মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা এবং ছত্তিসগঢ়ে আজ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। গণনা শুরু হয়ে গেছে। প্রথমেই পোস্টাল ব্যালটের গণনা চলছে

২৩০ আসনের মধ্যপ্রদেশে ক্ষমতা দখলে ন্যূনতম ১১৬ আসনে জয়ী হতে হবে। ২০০ আসন বিশিষ্ট রাজস্থানে ম্যাজিক ফিগার ১০১। ওই রাজ্যে এক কংগ্রেস প্রার্থীর মৃত্যুর কারণে এ-বার ভোট হয়েছে ১৯৯টি আসনে। ১১৯ আসনের তেলেঙ্গানায় ম্যাজিক ফিগার ৬০। ৯০ আসনের ছত্তিসগঢ়ে ক্ষমতা দখলে ৪৬ আসনে জয় নিশ্চিত করতে হবে।

Releated Posts

আগরতলায় ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় ৩২ বছরের মহিলার মৃত্যু

আগরতলা, ১৫ আগস্ট: আগরতলায় ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩২ বছরের এক মহিলার। মৃতার নাম এলি দেববর্মা। তিনি…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

প্রদেশ বিজেপি কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন

আগরতলা, ১৫ আগস্ট: ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে কার্যকর্তাদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

সচিবালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি মন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট : রাজ্য সচিবালয় প্রাঙ্গণে আজ সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

স্বাধীনতা দিবসের প্রাক্কালে নারীশক্তি ও যুবসমাজের সাফল্যের প্রশংসা রাষ্ট্রপতি মুর্মুর

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে দেশের নারীশক্তি ও যুবসমাজের অগ্রগতির প্রশংসা করলেন রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Aug 14, 2026
Scroll to Top