News Flash

  • Home
  • খেলা
  • রেপিড রাজ্য দাবা প্রতিযোগিতার এন্ট্রি আহ্বান, বার্ষিক পুরস্কার বিতরণী ১০ই
Image

রেপিড রাজ্য দাবা প্রতিযোগিতার এন্ট্রি আহ্বান, বার্ষিক পুরস্কার বিতরণী ১০ই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর।। আগামী ১০ ডিসেম্বর রাজ্য দাবা সংস্থার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২০২৩-২৪ সালে সংস্থা আয়োজিত সবকটি প্রতিযোগিতার পুরস্কার এ দিন দেওয়া হবে। এন এস আর সি সি-র চেস হল-এ ওইদিন এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। উল্লেখ্য, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পাশাপাশি দুই দিনব্যাপী রাজ্যভিত্তিক প্রাইজমানি রেপিড দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ৯ ও ১০ ডিসেম্বর আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক দাবারুদের নির্দিষ্ট এন্ট্রি ফি সহ রাজ্য দাবা সংস্থার অফিস গৃহে নাম জমা দেওয়ার জন্য বলা হচ্ছে। নাম জমা দিতে হবে ৭ ডিসেম্বরের মধ্যে। জেলা থেকে আগত দাবারুদের এনএসআরসিসি-তে থাকার ব্যবস্থা করা হবে। বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এশিয়ান দাবা ফেডারেশনের ডেপুটি প্রেসিডেন্ট ভগৎ সিং চৌহান উপস্থিত থাকবেন। এবছর সিনিয়র ম্যান, সিনিয়র ওমেন, অনূর্ধ্ব ৭ থেকে অনূর্ধ্ব ১৯ পর্যন্ত বয়স ভিত্তিক ৯টি ক্যাটাগরিতে মোট ১১০ জন খেলোয়াড় কে পুরস্কৃত করা হবে। সারাবছর যেভাবে রেকর্ড সংখ্যক খেলোয়াড় প্রতিযোগিতাগুলোতে শামিল হয়েছে, সেভাবেই বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও রেপিড দাবায় অংশগ্রহণ করার জন্য সংস্থা থেকে আহ্বান জানানো হয়েছে। অল ত্রিপুরা চেস এসোসিয়েশনের অর্গানাইজিং সেক্রেটারি এক বিবৃতিতে সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top