News Flash

  • Home
  • দিনের খবর
  • ভগবান শনিদেবের অভিষেক ও পুজার্চনায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা
Image

ভগবান শনিদেবের অভিষেক ও পুজার্চনায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা

মোরেনা, ২ ডিসেম্বর (হি.স.) : ভগবান শনিদেবের অভিষেক ও পুজার্চনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তার দুই দিনের সফরের দ্বিতীয় দিনে শনিবার তাঁর সহধর্মিণীকে সঙ্গে নিয়ে মধ্য়প্রদেশের আন্টি পর্বতে অবস্থিত ঐতিহাসিক শনি মন্দিরে যান। এদিন তাঁর জন্মদিন উপলক্ষে তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে ভগবান শনিদেবের পূর্ণাভিষেক এবং তাঁর পুজো করেন। জন্মদিন উপলক্ষে তিনি ত্রেতাযুগিন শনি মন্দির চত্বরে নির্মিত হনুমানজি মন্দিরসহ সকল মন্দিরে প্রণাম করে সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেন।

শনিবার সকালে মোরেনার আন্টি পাহাড়ে অবস্থিত শনিধামে যান বিজেপি সভাপতি নাড্ডা। তারসঙ্গে ছিলেন, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র, গোয়ালিয়রের মহারানি, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার স্ত্রী প্রিয়দর্শিনী রাজে সিন্ধিয়া এবং বিজেপির রাজ্য মিডিয়া প্রধান আশিস আগরওয়াল। বিজেপি সভাপতি গোয়ালিয়র থেকে সড়কপথে শনিধামে পৌঁছন। মন্দিরের প্রধান ফটকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর তাঁকে অভ্যর্থনা জানান। মোরেনার বিজেপি প্রার্থী রঘুরাজ সিং কানশানা এবং দলের অন্যান্য আধিকারিকরা তাঁকে এদিন স্বাগত জানান। কেন্দ্রীয় মন্ত্রী তোমর বিজেপির জাতীয় সভাপতিকে শনিদেবের মহিমার কথা জানান। সিন্ধিয়া প্রাসাদের রাজগুরু পণ্ডিত চন্দ্রকান্ত শন্ডে সম্পূর্ণ আচার-অনুষ্ঠানের সঙ্গে ভগবান শনিদেবের পুজো করেন।

Releated Posts

জনগণনা ২০২৭: ১৭ মে থেকে গুজরাটে শুরু স্ব-গণনা, জুনে বাড়ি-বাড়ি তথ্য সংগ্রহ অভিযান

গান্ধীনগর, ১২ মে (আইএএনএস): আসন্ন জনগণনা ২০২৭-এর প্রস্তুতি জোরদার করতে গুজরাট সরকার বড় পদক্ষেপ নিচ্ছে। রাজ্যে ১.০৯ লক্ষেরও…

ByByTaniya Chakraborty May 12, 2026

আস্থা ভোটে অংশগ্রহণে নিষেধাজ্ঞায় চ্যালেঞ্জ, টিভিকে বিধায়কের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস): তামিলাগা ভেট্রি কাঝাগম (টিভিকে)-এর বিধায়ক আর সিনিবাস সেতুপতির বিরুদ্ধে মাদ্রাজ হাই কোর্টের অন্তর্বর্তী নির্দেশের…

ByByTaniya Chakraborty May 12, 2026

তৃণমূল সমর্থন করলেই কি এখন বাংলায় হিংসা ও মৃত্যুর মুখে পড়তে হবে? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ১২ মে (আইএএনএস): বর্তমান বিজেপি-শাসিত পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করলেই কি হিংসা, নির্যাতন ও মৃত্যুর মুখে পড়তে…

ByByTaniya Chakraborty May 12, 2026

ভোটে পরাজয়ের পর ডিএমকের গুরুত্বপূর্ণ জেলা সম্পাদক বৈঠক ১৪ মে

চেন্নাই, ১২ মে (আইএএনএস): সদ্যসমাপ্ত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ডিএমকের পরাজয়ের পর দলীয় পরিস্থিতি পর্যালোচনায় গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল দল।…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top