News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ভুয়ো প্রতিশ্রুতি ও গ্যারান্টি দেওয়া কংগ্রেসের পুরানো অভ্যাস : অনুরাগ ঠাকুর
Image

ভুয়ো প্রতিশ্রুতি ও গ্যারান্টি দেওয়া কংগ্রেসের পুরানো অভ্যাস : অনুরাগ ঠাকুর

জয়পুর, ২ ডিসেম্বর (হি.স.): রাজস্থানে বিজেপির জয়ের বিষয়ে পূর্ণ আশা ব্যক্ত করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। একইসঙ্গে কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেছেন, “ভুয়ো প্রতিশ্রুতি ও গ্যারান্টি দেওয়া কংগ্রেসের পুরানো অভ্যাস।” শনিবার সকালে জয়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “জনগণের অপেক্ষার এবার অবসান ঘটবে, লুটপাটের জন্য পরিচিত রাজস্থানের কংগ্রেস সরকারের হাত থেকে মানুষ মুক্তি পাবে। ভুয়ো প্রতিশ্রুতি ও গ্যারান্টি দেওয়া কংগ্রেসের পুরানো অভ্যাস, রাজস্থানে বিজেপি সরকার গঠন করবে।”

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর জোর দিয়ে বলেছেন, “বিগত পাঁচ বছর ধরে, রাহুল গান্ধী শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন (রাজস্থানে)। আমি শুধু বলতে চাই, কংগ্রেস উন্মোচিত হয়েছে এবং জনগণের ইচ্ছা অনুযায়ী আগামীকাল বিজেপি সরকার গঠন করবে।” উল্লেখ্য, রাজস্থানে আগামীকাল বিধানসভা নির্বাচনের ভোটগণনা। ওই দিনই ভোটগণনা হবে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরামেও।

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top