News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ে মূল্য আবারও বৃদ্ধি করল ত্রিপুরা সরকার : খাদ্য মন্ত্রী
Image

ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ে মূল্য আবারও বৃদ্ধি করল ত্রিপুরা সরকার : খাদ্য মন্ত্রী

আগরতলা, ২ ডিসেম্বর : ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ে মূল্য আবারও বৃদ্ধি করল ত্রিপুরা সরকার। ত্রিপুরার কৃষকদের কাছ থেকে আগামী ১১ ডিসেম্বর থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ৮০ হাজার মেট্রিকটন ধান ক্রয় করা হবে। প্রতি কেজি ২১ টাকা ৮৩ পয়সা দরে ধান ক্রয় করা হবে। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানালেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন শ্রী চৌধুরী বলেন, আজ সচিবালয়ের কনফারেন্স হলে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর ও খাদ্য জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর ও কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর-এর যৌথ উদ্যোগে এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে আগামী ১১ ডিসেম্বর থেকে মেলাঘরে চলতি খারিফ মরসুমে প্রতি কেজি ২১ টাকা ৮৩ পয়সা দরে ন্যূনতম সহায়ক মূল্যে ৮০ হাজার মেট্রিকটন ধান ক্রয় করা শুরু হবে। সারা রাজ্যে পর্যায়ক্রমে ৮৯টি ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রয় করা শুরু হবে।

এদিন তিনি আরও বলেন, আগামী ৩১ জানুয়ারী মধ্যে সারা রাজ্যে ধান ক্রয় প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। কৃষকদের লাভবান করার উদ্দেশে প্রতি বছর সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top