শিলিগুড়ি, ১ ডিসেম্বর (হি. স.) : শিলিগুড়ির ফুলবাড়ি ব্যাটেলিয়ান মোড়ে অভিযান চালিয়ে পাচারের আগে উদ্ধার হয়েছে সেগুন কাঠ। যার মূল্য৫০ লক্ষেরও বেশি বলে জানা গেছে। ঘটনায় আটক করা হয়েছে ২ জনকে।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ডাবগ্রাম রেঞ্জের ফাড়াবাড়ি বিটের বনকর্মীরা অভিযান চালিয়ে একটি কনটেনার আটক করেন। কনটেনারটি নাগাল্যান্ডের দিক থেকে বিহারের দিকে যাচ্ছিল। অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ সেগুন কাঠ ও কাঠের সামগ্রী উদ্ধার করা হয়। ঘটনায় চালক ও সহকারী চালককে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে।

