News Flash

  • Home
  • প্রধান খবর
  • মধ্যপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে বিজেপি : শিবরাজ সিং চৌহান
Image

মধ্যপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে বিজেপি : শিবরাজ সিং চৌহান

গোয়ালিয়র, ১ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবে বিজেপি। এমনই আশা ব্যক্ত করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। তিনি কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুফলও তুলে ধরেছেন। শিবরাজের আশা, মধ্যপ্রদেশে এবার বিজেপিই জিতবে। প্রসঙ্গত, মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে আগামী ৩ ডিসেম্বর, রবিবার।

শুক্রবার গোয়ালিয়রে পৌঁছন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। নাড্ডাকে এদিন স্বাগত ও অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। পরে শিবরাজ সিং চৌহান বলেছেন, “আমাদের কর্মীদের কঠোর পরিশ্রম এবং জনগণের ভালবাসা ও আশীর্বাদের কারণে, এছাড়াও কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির কারণে, যেমন গরীব কল্যাণ যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং মধ্যপ্রদেশ সরকারের প্রকল্প যেমন লাডলি বেহনা যোজনা, লাডলি লক্ষ্মী যোজনা। বিজেপি মহিলাদের হৃদয়ে একটি বিশেষ স্থান তৈরি করেছে…বিজেপি আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসবে।”

Releated Posts

কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডার সঙ্গে বৈঠকে তিন দফা দাবি জানাল সিজেপি, ধর্না প্রত্যাহারের আবেদন মন্ত্রীর

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস): ‘সংসদ চলো’ আন্দোলনের আবহে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র দুই প্রতিনিধি সোমবার কেন্দ্রীয় মন্ত্রী জে.পি.…

ByByNews Desk Jul 20, 2026

সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে আটক করা হয়নি, সোশ্যাল মিডিয়ার দাবি খারিজ দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস): সংসদ অভিযান ঘিরে বিক্ষোভ চলাকালীন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে দিল্লি পুলিশ…

ByByNews Desk Jul 20, 2026

‘আমাদের দাবি স্পষ্ট’— ‘সংসদ চলো’ কর্মসূচিতে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নফাঁস এবং বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগে ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার দিল্লিতে…

ByByNews Desk Jul 20, 2026

‘সংসদ চলো’ মিছিলে যোগ দিতে সফদরজং হাসপাতাল ছাড়ার অনুমতি চাইলেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস): ‘সংসদ চলো’ মিছিলে যোগ দেওয়ার জন্য দিল্লির সফদরজং হাসপাতাল থেকে সাময়িকভাবে ছাড়পত্র চেয়ে হাসপাতালের…

ByByNews Desk Jul 20, 2026
Scroll to Top