News Flash

  • Home
  • দিনের খবর
  • মলয় ঘটকের লেনদেন তথ্য চেয়ে ব্যাঙ্ককে চিঠি সিবিআইয়ের
Image

মলয় ঘটকের লেনদেন তথ্য চেয়ে ব্যাঙ্ককে চিঠি সিবিআইয়ের

কলকাতা, ১ ডিসেম্বর (হি.স.): কয়লা পাচারকাণ্ডে এবার মন্ত্রী মলয় ঘটকের ব্যাঙ্ক স্টেটমেন্টে নজর সিবিআই গোয়েন্দাদের। কলকাতার একটি বেসরকারি ব্যাঙ্ককে চিঠি পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আইনমন্ত্রী মলয় ঘটক, তাঁর পরিবারের অন্য সদস্য ও তাঁর ঘনিষ্ঠ মিলিয়ে মোট ৫ টি অ্যাকাউন্টের তথ্য চেয়েছে সিবিআই। ১৩ ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্ককে নথি জমা দিতে বলেছে সিবিআই। অ্যাকাউন্টগুলি খোলার সময় কী কী নথি জমা দেওয়া হয়েছিল তাও জানতে চেয়েছে সিবিআই।

কয়লা পাচার মামলায় দীর্ঘদিন ধরে সিবিআই ও ইডির নজরে মলয় ঘটক। বহুবার তাঁকে সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর বাড়ি, অফিসে তল্লাশিও চালিয়েছেন তদন্তকারীরা। সেই সময় বেশকিছু নথিপত্র সংগ্রহ করেছিল তাঁরা। ইডির অভিযোগ ছিল, বারবার হাজিরা এড়িয়েছেন মলয় ঘটক। এমনকী, রক্ষাকবচের দাবিতে আদালতের দ্বারস্থও হয়েছিলেন। হাজিরা দিয়েছিলেন মাত্র একবার।

এবার মন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নজর সিবিআইয়ের। জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে ব্যাঙ্কগুলোতে চিঠি পাঠানো হয়েছে। সাফ বলা হয়েছে, অ্যাকাউন্ট তৈরির দিন থেকে মলয় ঘটক ও তাঁর পরিবারের সদস্যদের যা লেনদেন হচ্ছে তার বিস্তারিত তথ্য দিতে হবে ব্যাঙ্কগুলোকে।

Releated Posts

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top