দুবাই, ১ ডিসেম্বর (হি.স.): বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই প্রবাসী ভারতীয়দের অভ্যর্থনায় আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, “দুবাইয়ে প্রবাসী ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনায় গভীরভাবে অনুপ্রাণিত। তাঁদের সমর্থন এবং উৎসাহ আমাদের প্রাণবন্ত সংস্কৃতি ও শক্তিশালী বন্ধনের প্রমাণ।”
ভারতীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে দুবাইয়ে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রীকে একঝলক দেখার জন্য দুবাইয়ের একটি হোটেলের বাইরে জড়ো হয়েছিলেন প্রবাসী ভারতীয়রা। প্রধানমন্ত্রী মোদী সেই হোটেলে পৌঁছতেই প্রবাসী ভারতীয়রা তাঁকে অভ্যর্থনা জানিয়েছেন। সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। প্রবাসী ভারতীয়রা ‘অবকি বার মোদী সরকার’ এবং ‘বন্দে মাতরম’ স্লোগান তুলতে থাকেন। শোনা যা ‘মোদী, মোদী’ স্লোগানও।

