News Flash

  • Home
  • প্রধান খবর
  • মোদী, মোদী ধ্বনিতে মুখরিত হয়ে উঠল দুবাই, প্রবাসীদের অভ্যর্থনায় আল্পুত প্রধানমন্ত্রী
Image

মোদী, মোদী ধ্বনিতে মুখরিত হয়ে উঠল দুবাই, প্রবাসীদের অভ্যর্থনায় আল্পুত প্রধানমন্ত্রী

দুবাই, ১ ডিসেম্বর (হি.স.): বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই প্রবাসী ভারতীয়দের অভ্যর্থনায় আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, “দুবাইয়ে প্রবাসী ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনায় গভীরভাবে অনুপ্রাণিত। তাঁদের সমর্থন এবং উৎসাহ আমাদের প্রাণবন্ত সংস্কৃতি ও শক্তিশালী বন্ধনের প্রমাণ।”

ভারতীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে দুবাইয়ে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রীকে একঝলক দেখার জন্য দুবাইয়ের একটি হোটেলের বাইরে জড়ো হয়েছিলেন প্রবাসী ভারতীয়রা। প্রধানমন্ত্রী মোদী সেই হোটেলে পৌঁছতেই প্রবাসী ভারতীয়রা তাঁকে অভ্যর্থনা জানিয়েছেন। সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। প্রবাসী ভারতীয়রা ‘অবকি বার মোদী সরকার’ এবং ‘বন্দে মাতরম’ স্লোগান তুলতে থাকেন। শোনা যা ‘মোদী, মোদী’ স্লোগানও।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top