News Flash

Image

চুরি যাওয়া বিভিন্ন জিনিস সহ আটক ৭ চোর

আগরতলা, ১ ডিসেম্বর: আবারো বড়সড় সাফল্য অর্জন করেছে ত্রিপুরা পুলিশ। সাম্প্রতিক কালে চুরি যাওয়া বিভিন্ন জিনিস সহ সাত চোরকে আটক করতে সক্ষম হয়েছে পূর্ব থানার পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়।

এসডিপিও দেবপ্রসাদ রায় জানিয়েছেন, গত নভেম্বর মাসে বিভিন্ন জায়গায় চুরির অভিযোগ উঠে আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি বিশেষ টিম গঠন করে তদন্ত শুরু করেছিল। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে পুলিশ। এই অভিযানের মাধ্যমে দু-তিন দফায় বেশ কয়েকজন চোরকেও আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। গত ২৯ নভেম্বর তিনজনকে আটক করা হয়েছিল। তাঁদের নাম, সুজিত দাস, ঝুমন মিঞা, অন্তর দেববর্মা। পরবর্তী সময়ে তাদের জিজ্ঞাসাবাদ চালালে আরও ৪জন অভিযুক্তের নাম উঠে আসে। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। ধৃতরা হলেন, আকাশ দেব, বাপন দেবনাথ, দ্বীপতনু সাহা ও টুটন বর্মণ। তাঁদের কাছ থেকে একটি ল্যাপটপ,সহ স্বর্ণালকার বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৮ লক্ষ টাকা হবে বলে জানান তিনি।

তিনি আরও জানিয়েছেন, তাঁদের জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top