News Flash

  • Home
  • প্রধান খবর
  • (আপডেট) দেরিতে লোকাল চলায় ক্ষোভে ট্রেন অবরোধ যাত্রীদের, উত্তেজনা ঝাড়গ্রামে
Image

(আপডেট) দেরিতে লোকাল চলায় ক্ষোভে ট্রেন অবরোধ যাত্রীদের, উত্তেজনা ঝাড়গ্রামে

ঝাড়গ্রাম, ৩০ নভেম্বর, (হি.স.): সঠিক সময়ে লোকাল ট্রেন চালানোর দাবিকে সামনে রেখে ঝাড়গ্রাম স্টেশনে রেল অবরোধে সামিল হলেন রেল যাত্রীরা। বৃহস্পতিবার সকালে খড়গপুরগামী ডাউন টাটানগর-খড়গপুর লোকাল ট্রেন অনেকটা দেরিতে ঝাড়গ্রাম রেল স্টেশনে পৌঁছয়। এতে বাধে বিপত্তি।

এদিন টাটানগর-খড়গপুর লোকাল বেশ কিছুটা দেরিতে ঝাড়গ্রাম স্টেশনে এসে পৌঁছয়। তিন নম্বর প্লাটফর্মে পরিবর্তে ট্রেনটিকে এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দেওয়া হয়। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। দীর্ঘক্ষণ ট্রেনটিকে দাঁড় করিয়ে রাখার ফলে যাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।

যাত্রীদের অভিযোগ, এক নম্বর প্লাটফর্মে ট্রেনটিকে দাঁড় করিয়ে একের পর এক এক্সপ্রেস ও মালগাড়িকে যেতে দেওয়া হচ্ছে। বিষয়টি ঝাড়গ্রাম রেলস্টেশনের কর্তৃপক্ষকে জানালেও তারা কোন কর্ণপাত করেনি বলে অভিযোগ।

তারপরেই সকাল ৭টা থেকে এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা টাটানগর-খড়গপুর লোকালকে অবরোধ করেন ট্রেনের যাত্রীরা। ঝাড়গ্রাম স্টেশনের পূর্ব দিকের মেন রেললাইনে পুরুষ মহিলা সবাই এ্রিত হয়ে লাইনের উপর বসে পড়েন।

সঠিক সময়ে ট্রেন চালানোর দাবিতে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন তাঁরা। সকাল ৮টা ২০ মিনিট নাগাদ ঝাড়গ্রাম রেল স্টেশনে এসে পৌঁছয় হাওড়াগামী টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস। অবরোধের মুখে পড়ে সেই ট্রেনটিও।

অবরোধ চলাকালীন ঘটনাস্থলে এসে উপস্থিত হন রেল পুলিশের কর্মীরা। সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ রেল লাইনের উপর বসে থাকা যাত্রীদের সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করে রেল পুলিশ।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top