News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় মহিলা ফুটবলে শেষ ম্যাচের আগেই সর্বশেষ স্থান নিশ্চিত ত্রিপুরার
Image

জাতীয় মহিলা ফুটবলে শেষ ম্যাচের আগেই সর্বশেষ স্থান নিশ্চিত ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর।। গ্রুপ লীগে পঞ্চম তথা অন্তিম ম্যাচ আগামী ২ ডিসেম্বর খেলা কেরালার বিরুদ্ধে। ‌ তবে শেষ ম্যাচে খেলার আগেই ত্রিপুরা গ্রুপ লীগের পয়েন্ট তালিকায় একেবারে সর্বশেষ স্থানে। আর এই স্থানটা নিশ্চিত বলা যেতে পারে। কেননা এ পর্যন্ত চারটি ম্যাচ খেলে নিয়েছে অথচ একটিও গোল করতে পারেনি। উপরন্তু হজম করতে হয়েছে ১৮টি গোল। পক্ষান্তরে আসাম চার ম্যাচের মধ্যে একটিতে জয়ী হয়ে আপাতত ত্রিপুরার উঁচুতে রয়েছে। গোল ব্যবধানেও আসাম এগিয়ে থাকবে। উল্লেখ্য, টানা চতুর্থ ম্যাচে। পরাজিত হলো ত্রিপুরা। এবার পরাজিত হলো চন্ডিগড়ের বিরুদ্ধে। জাতীয় সিনিয়র মহিলাদের ফুটবলে। ত্রিপুরা পরাজিত হয় ২-‌০ গোলে। ব্যাঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বৃহস্পতিবার প্রাধান্য নিয়ে খেলেছিলো ত্রিপুরা। কিন্তু দলের আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় জাল নাড়াতে ব্যর্থ হয়েছে। যে সুযোগ পেয়েছিলো ত্রিপুরা তাতে অন্তত ৪ গোলে জয় পেতে পারতো। প্রথমার্ধের ২৫ মিনিটে প্রথম গোল হজম করে রাজ্যদল। খেলা শেষ হওয়ার আগে সমতা ফেরানোর জন্য অলআউট ফুটবল খেলতে গিয়ে দ্বিতীয় তথা শেষ গোলটি হজম করে। খেলা শেষে হতাশ ত্রিপুরার কোচ সুজিত ঘোষ টেলিফোনে বলেন,”এভাবে সুযোগ নষ্ট করলে কখনও জয় পাওয়া যায় না। মৌসুমী, প্রীতি, ধোনিতা এবং সাঁতচান্দি-‌রা এমন সুযোগ নষ্ট করেছে যা ক্ষমার অযোগ্য। নতুবা আমরা জয় পেতাম ম্যাচটিতে”। ২ ডিসেম্বর গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ত্রিপুরা খেলবে শক্তিশালী কেরলের বিরুদ্ধে। বড় কোনও অঘটন না ঘটলে আসর থেকে খালি হাতেই ফিরছে ত্রিপুরা।‌‌ দিনের অপর খেলায় কেরালা ৩-২ গোলে কর্ণাটককে এবং সিকিম ৩-০ গোলে আসামকে পরাজিত করেছে।

Releated Posts

ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…

ByByNews Desk Jul 9, 2026

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026

বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top