News Flash

  • Home
  • দিনের খবর
  • বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে জনকল্যাণমূলক প্রকল্পের তথ্য সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে হবে : নাড্ডা
Image

বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে জনকল্যাণমূলক প্রকল্পের তথ্য সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে হবে : নাড্ডা

গৌতম বুদ্ধ নগর, ৩০ নভেম্বর (হি.স.): বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে জনকল্যাণমূলক প্রকল্পের তথ্য সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে হবে। বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বৃহস্পতিবার উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধা প্রাপকদের সঙ্গে মতবিনিময়ে নাড্ডা বলেছেন, “আমি আপনাদের সবাইকে এই বিকশিত ভারত সংকল্প যাত্রায় স্বাগত জানাই! গত ১৫ নভেম্বর ঝাড়খণ্ডের খুন্তি জেলা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সংকল্প যাত্রার সূচনা করেছিলেন। এই যাত্রার মাধ্যমে আমরা আরও বেশি করে গ্রাম পঞ্চায়েতে পৌঁছনোর চেষ্টা করব।”

নাড্ডা বলেছেন, “দেশে প্রায় ৩,৬০০টি পৌরসভা, সিটি কাউন্সিল ইত্যাদি রয়েছে, আমরা সেখানেও পৌঁছতে হবে। এই যাত্রা শেষ হবে ২৫ জানুয়ারি। আমাদের সমস্ত সাংসদ, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিধায়ক, পৌরসভার সদস্যরা এতে অংশ নেবেন।” নাড্ডা আরও বলেছেন, “এই যাত্রায় আমাদের সমস্ত জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এই সংকল্প যাত্রার মাধ্যমে, আমরা সেই সমস্ত সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করব এবং জানাব যারা নিজেদের উন্নতি ও মঙ্গলের জন্য মোদীজির দেওয়া সুযোগ-সুবিধা সম্পর্কে জানেন না।”

Releated Posts

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top