News Flash

  • Home
  • প্রধান খবর
  • দাসত্বের মানসিকতার অবসান ঘটাতে হবে, নিজেদের ঐতিহ্য নিয়ে গর্বিত হওয়া দরকার : যোগী আদিত্যনাথ
Image

দাসত্বের মানসিকতার অবসান ঘটাতে হবে, নিজেদের ঐতিহ্য নিয়ে গর্বিত হওয়া দরকার : যোগী আদিত্যনাথ

লখনউ, ৩০ নভেম্বর (হি.স.): “আত্মনির্ভর ভারত থেকে শুরু করে একজন নাগরিক হিসেবে আমাদের কর্তব্য, দাসত্বের মানসিকতার অবসান ঘটাতে হবে এবং নিজেদের ঐতিহ্য নিয়ে গর্ব করতে হবে।” বললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, “সমাজকে বিভক্ত করার অপচেষ্টা উন্নয়নের পথে অন্তরায়, যারা উন্নয়ন চায় না, তাঁরা পরিবারতান্ত্রিক রাজনীতি, জাতপাতের ভিত্তিতে দেশকে ভাগ করে এবং উন্নয়নের এজেন্ডাকে পেছনে ঠেলে দেয়।”

দেশজুড়ে চলা বিকশিত ভারত সংকল্প যাত্রার অংশ হিসেবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা প্রাপকদের সঙ্গে বৃহস্পতিবার ভার্চুয়ালি মতবিনিময় করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লখনউতে বিকশিত ভারত সংকল্প যাত্রার আগমণে ও সুবিধাভোগীদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশনের অধীনে শৌচাগার প্রদান, জন-ধন অ্যাকাউন্ট প্রকল্প, আয়ুষ্মান ভারত যোজনা এমন অনেক প্রকল্প আছে, কেন এই স্কিমগুলি আগে চালানো হয়নি? এটা একই দেশ এবং আয়ের উৎসও একই। এমন নয় যে প্রধানমন্ত্রী মোদী এসে গুপ্তধন পেয়েছেন।”

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরও বলেছেন, “আসলে আগে গরীব, সাধারণ মানুষ, কৃষক, মহিলা এবং যুবকরা সরকারের এজেন্ডায় ছিল না। স্কিমগুলির সুবিধাগুলি পক্ষপাতমূলকভাবে দেওয়া হয়েছিল। গত ৯ বছরে ১২ কোটি ভারতীয় নিজস্ব শৌচালয় পেয়েছে… আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে দেশের ৫০ কোটি মানুষ উপকৃত হচ্ছেন। উত্তর প্রদেশে আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে কমপক্ষে ১০ কোটি মানুষ উপকৃত হচ্ছেন।”

Releated Posts

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top