News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতীয় দণ্ডবিধি পরিবর্তনের নয়া বিল নিয়ে অমিত শাহকে চিঠি মমতার
Image

ভারতীয় দণ্ডবিধি পরিবর্তনের নয়া বিল নিয়ে অমিত শাহকে চিঠি মমতার

কলকাতা, ২৯ নভেম্বর (হি.স.): কেন্দ্রের নয়া ভারতীয় ন্যায় সংহিতা বিল নিয়ে কেন্দ্রকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ বুধবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই এই চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ চিঠিতে মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন, আসন্ন শীতকালীন অধিবেশনে তাড়াহুড়ো করে যেন এই বিল পেশ করা না হয়।

এদিন যে চিঠি অমিত শাহকে লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেই তিনি পরামর্শ দিয়েছেন, ভারতীয় দণ্ডবিধি আইন বদলের জন্য কেন্দ্র যেন অহেতুক তাড়াহুড়ো না করে। ইতিমধ্যেই সংসদের স্থায়ী কমিটিতে এই প্রস্তাবিত বিল নিয়ে কড়া বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস, ডিএমকে এবং অন্যান্য ইন্ডিয়া জোটভুক্ত দলগুলি।

প্রসঙ্গত, তৃণমূল সাংসদদের তরফেও কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আপত্তি জানানো হয়েছে৷ আগেও নয়া এই বিল ও তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার তিনি সরাসরি চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top