News Flash

Image

অনুপ্রবেশ নিয়ে তোপ দাগলেন অমিত শাহ

কলকাতা, ২৯ নভেম্বর (হি.স.) ‍: পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ নিয়ে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ধর্মতলায় বুধবার ভিক্টোরিয়া হাউজের সামনে বিজেপির সভায় তিনি প্রসঙ্গটি তোলেন।

অমিত শাহ বলেন, অনুপ্রবেশ রুখতে চাইছে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার। আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড, রেশন কার্ড দিচ্ছে। অনুপ্রবেশের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সংসদ চলতে দিতেন না। সেই মমতা বন্দোপাধ্যায় এখন খোলাখুলি অনুপ্রবেশকারীদের আধার কার্ড দিচ্ছেন।

অনুপ্রবেশকারীদের বাংলায় ভোটার কার্ড দেওয়া হচ্ছে। সেই কারণে মমতা দিদি নাগরিকত্ব আইনের বিরোধিতা করছেন। কিন্তু নাগরিকত্ব আইন হল দেশের আইন। তা বাস্তবায়িত হবেই।

অমিতবাবু বলেন, অসমে বিজেপি সরকার হয়েছে। সেখানে অনুপ্রবেশ বন্ধ হয়েছে। আর এখানে ভুয়ো আধার কার্ড তৈরি করা হয়েছে। যেখানে ৩০ লক্ষ ভুয়ো অনুপ্রবেশ ঘটে সেখানে বিকাশ সম্ভব?

অমিতবাবু প্রশ্ন করেন, বামেদের অপশাসনের বিরুদ্ধে পরিবর্তন চেয়ে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় বসিয়েছিল। কিন্তু পরিবর্তন এসেছে কি?

রাম মন্দির প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এদিন বলেন, “অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়া চাই কিনা? কংগ্রেস আর তৃণমূল ও তাদের সহযোগী পার্টি মিলে তা আটকে রেখেছিল। কিন্তু ২০২৪ সালে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করতে চলেছেন।”

পশ্চিমবঙ্গ প্রসঙ্গে অমিত শাহ বলেন, ২১২ জন বিজেপির কর্মীকে খুন করা হয়েছে। দিদিকে বলে যাচ্ছি, আমরা বিজেপি। আমাদের কাছে কর্মীরা ভাইয়ের মতো। গোটা বিজেপির প্রতিটি কর্মী এর বদলা নিতে প্রস্তুত রয়েছেন। ২০২৪ সালে টের পাবেন, এর বদলা কেমন হয়। গত বিধানসভা ভোটে রিগিং করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি। তার পরেও ৭৭টি আসনে জিতেছে বিজেপি। আমি দেখতে পাচ্ছি, ২০২৬ সালে দুই তৃতীয়াংশ আসনে জিতে সরকার গড়বে।

অমিতবাবু বলেন, গত লোকসভা ভোটে বাংলায় ১৮টি আসনে জিতেছিল বিজেপি। ২০২৪ সালে নরেন্দ্র মোদীকে বাংলায় এমন ভাবে জেতান যাতে শপথ নেওয়ার সময়ে মোদীজি বলেন, আমি তো শুধু বাংলার জন্যই জিতেছি।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top