News Flash

  • Home
  • দিনের খবর
  • বিহারের মুজফ্ফরপুরে সড়ক দুর্ঘটনায় মৃত ৩, আহত ৭
Image

বিহারের মুজফ্ফরপুরে সড়ক দুর্ঘটনায় মৃত ৩, আহত ৭

মুজফ্ফরপুর,২৮ নভেম্বর (হি.স.) : বিহারের মুজফ্ফরপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭ জন। নিহত ও আহতরা সবাই সীতামারহির বাসিন্দা বলে জানা গিয়েছে। বিহারের মুজফ্ফরপুর জেলার ফাকুলি ওপি এলাকার বালিয়া ওভার ব্রিজের কাছে মঙ্গলবার সোনপুর থেকে গঙ্গা স্নান করে একটি অটোতে করে ফিরছিলেন সীতামারহির কিছু বাসিন্দা। হঠাৎ অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ রয়েছে।

আহত হয়েছেন প্রায় ৭ জন। পুলিশ দ্রুত আহতদের চিকিৎসার জন্য মেডিকেল কলেজে নিয়ে যায়। ৩ জনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফাকুলী ওপির এএসআই অনীশ কুমার জানান, মঙ্গলবার ভোর ৩টার দিকে একটি অনিয়ন্ত্রিত অটো পেছন থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সড়ক দুর্ঘটনা ঘটে।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top