News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তরকাশিতে জোরকদমে চলছে ত্রাণ ও উদ্ধারকাজ, ম্যানুয়াল ড্রিলিংয়ের কাজেও বিশেষ জোর
Image

উত্তরকাশিতে জোরকদমে চলছে ত্রাণ ও উদ্ধারকাজ, ম্যানুয়াল ড্রিলিংয়ের কাজেও বিশেষ জোর

উত্তরকাশি, ২৮ নভেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের উত্তরকাশির সিল্কয়ারা সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ জোরকদমে চলছে। শ্রমিকদের উদ্ধার করতে নতুন কৌশল অবলম্বন করা হচ্ছে। ইতিমধ্যেই শুরু হয়েছে ‘র‌্যাট-হোল মাইনিং’। অর্থাৎ, শ্রমিকদের উদ্ধার করতে খোঁড়া হচ্ছে ‘ইঁদুরের গর্ত’! সুড়ঙ্গের সামনের দিক থেকে যে অংশ খোঁড়া হচ্ছিল, খননযন্ত্র খারাপ হয়ে যাওয়ার কারণে সেখানে নতুন পদ্ধতি অবলম্বন করে এগোতে হচ্ছে উদ্ধারকারীদের।

উদ্ধারকারী দলের পক্ষ থেকে মঙ্গলবার সকালে জানানো হয়েছে, “ম্যানুয়াল ড্রিলিংয়ের কাজ করা হচ্ছে। আমরা ৫১ মিটারে পৌঁছেছি।” মাইক্রো টানেলিং বিশেষজ্ঞ ক্রিস কুপার বলেছেন, “গত রাতে খুব ভালোভাবে কাজ হয়েছে। আমরা ৫০ মিটার অতিক্রম করেছি। এখন প্রায় ৫-৬ মিটার যেতে হবে…গত রাতে আমাদের কোনও বাধা ছিল না। খুব ভালো লাগছে, সবই ইতিবাচক।”

উদ্ধারকাজের গতিপ্রকৃতি দেখতে মঙ্গলবার সকালেই ঘটনাস্থলে আসেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি বলেছেন, “প্রায় ৫২ মিটার সম্পন্ন হয়েছে (পাইপ ঢোকানো)। এটি ৫৭ মিটারের কাছাকাছি পৌঁছলে অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে। আমি আসার আগে ১ মিটার পাইপ ঢোকানো হয়েছিল, আরও দুই মিটার সম্পন্ন হলে প্রায় ৫৪ মিটারের কাজ সম্পন্ন হবে। এর পরে, আরও একটি পাইপ ব্যবহার করা হবে, আগের স্টিলের গার্ডার পাওয়া গিয়েছে (ড্রিলিং চলাকালীন) , এটা এখন কমে গিয়েছে। এই মুহূর্তে, আমরা কংক্রিট খুঁজে পাচ্ছি, এটি কাটার দিয়ে কাটা হচ্ছে।”

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top