News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সচিবালরে মুখ্যমন্ত্রীর সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উত্তর পূর্বাঞ্চলের উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
Image

সচিবালরে মুখ্যমন্ত্রীর সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উত্তর পূর্বাঞ্চলের উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

আগরতলা, ২৭ নভেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উত্তর পূর্বাঞ্চলের উপদেষ্টা এ কে মিশ্রা আজ বিকেলে সচিবালয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ভাঃ) মানিক সাহার সাথে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকারের সময় উভয়ের মধ্যে রাজ্যের জনজাতি গোষ্ঠীর সার্বিক উন্নয়ন এবং তাদের সমস্যা নিরসনে রাজ্য সরকারের উদ্যোগের বিষয় আলোচনায় প্রাধান্য পায়।

 রাজ্য সরকার জনজাতি এলাকায় রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয়জল সহ যেসমস্ত উন্নয়ন কর্মসূচি রূপায়ণ করেছে তা মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উত্তর পূর্বাঞ্চলের উপদেষ্টার কাছে তুলে ধরেন।
পাশাপাশি মুখ্যমন্ত্রী আগামীদিনে জনজাতিদের উন্নয়নে রাজ্য সরকার কি কি উদ্যোগ গ্রহণ করবে সেই বিষয়েও উপদেষ্টাকে অবহিত করেন। জনজাতিদের উন্নয়নে রাজ্যের বিভিন্ন জনজাতি অংশের সমাজপতি এবং জনজাতি গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করার জন্যও মুখ্যমন্ত্রী উপদেষ্টাকে পরামর্শ দেন।

Releated Posts

সরকারি হাসপাতালগুলিকে কর্পোরেট স্টাইলে গড়ে তোলার পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: সাধারণ মানুষের চাহিদা ও প্রত্যাশার কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালকে কর্পোরেট স্টাইলে আধুনিক…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

কলেজটিলা থেকে ১৮ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার, রেলপথে বহিরাজ্যে পাচারের সন্দেহ

আগরতলা, ২১ সেপ্টেম্বর: টহলদারির সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে…

ByByReshmi Debnath Sep 21, 2026

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top