News Flash

  • Home
  • খেলা
  • বিজয় হাজারে : জয়দেবের ৫ উইকেট‌ সৌরাষ্ট্রকে সহজে হারালো ত্রিপুরার
Image

বিজয় হাজারে : জয়দেবের ৫ উইকেট‌ সৌরাষ্ট্রকে সহজে হারালো ত্রিপুরার

ত্রিপুরা-‌ ২৫৮/‌৮

সৌরাষ্ট্র-‌১১০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর।। দুরন্ত জয়। সৌরাষ্ট্রের বিরুদ্ধে। ১৪৮ রানে। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে। পর পর দুই ম্যাচে জয় পেয়ে ঘুরে দাড়ালো ত্রিপুরা। ব্যাঙ্গালুরুর আলোর ক্রিকেট আকাদেমি মাঠে সোমবার ব্যাটে-‌বলে দাপট দেখালেন ত্রিপুরার ক্রিকেটাররা। ত্রিপুরার গড়া ২৫৮ রানের জবাবে সৌরাষ্ট্র মাত্র ১১০ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার বিক্রম কুমার দাস, সুদাপ চ্যাটার্জি, সতাশ গনেশ অর্ধশতরান করেন। এছাড়া জয়দেব দেব ৫ উইকেট নিয়েছেন। ২৯ নভেম্বর ত্রিপুরার চতুর্থ প্রতিপক্ষ কেরল। সকালে সৌরাষ্ট্রের অধিনায়ক উনাদকর টসে জয়লাভ করে ত্রিপুরাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। প্রথম দুই ম্যাচের মতো এদিনও চূড়ান্ত ব্যর্থ হয়েছে ওপেনার পল্লব দাস (‌০)। এ অবস্থায় বিক্রম কুমার দাসের সঙ্গে জুটি বঁাধেন পেশাদার ক্রিকেটার সুদীপ চ্যাটার্জি। ওই জুটি ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে। দুরন্ত ব্যাট করে আসরের দ্বিতীয় অর্ধশতরান করেন বঁাহাতি ব্যাটসম্যান বিক্রম। ওই জুটি ১২২ বল খেলে ৯৯ রান যোগ করেন। বিক্রম ৭৬ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৫৯ রান করেন। তৃতীয় উইকেটে সুদীপের সঙ্গে রুখে দাড়ান সতীশ গনেশ। ইতিমধ্যে ৭৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে অর্ধশতরান করেন সুদীপ। তৃতীয় উইকেটে ওই জুটি ৮৪ বল খেলে ৬৭ রান যোগ করেন। সুদীপ ৯৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ৬১ রান করেন।‌ দলীয় ১৯৮ রানের মাথায় সতীশ ৬০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে অর্ধশতরান করেন।‌ শেষ পর্যন্ত সতীশ ৭৪ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৭১ রান করেন। মণিশঙ্কর মুড়াসিং ২৩ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ রান করেন। ত্রিপুরা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৮ রান করে। সৌরাষ্ট্রের পক্ষে জয়েদব উনাদকর ৩৫ রান দিয়ে ৫ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ত্রিপুরার বোলারদের সাড়াশি আক্রমণে দিশেহারা হয়ে পড়ে সৌরাষ্ট্রের ব্যাটসম্যান-‌রা। এবং ক্রমাগত উইকেট হারাতে থাকে। শুরুটা মণিশঙ্কর মুড়াসিং এবং রাণা দত্ত করলেও শেষটা করেন জয়দেব দেব। শেষ পর্যন্ত ৩৪.‌৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে সৌরাষ্ট্র ১১০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে পূজারা ৩২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২৪, পরখ মানকাদ ৪৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২১ এবং পার্থ ভূত ২৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। ত্রিপুরার পক্ষে জয়দেব দেব ১৫ রান দিয়ে ৫ টি, মণিশঙ্কর মুড়াসিং ১৩ রান দিয়ে ২ টি উইকেট দখল করেন।

Releated Posts

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026

নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

উদীয়মান ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ হবে অসম প্রিমিয়ার লিগ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ জুন : সদ্য চালু হওয়া অসম প্রিমিয়ার লিগ (এপিএল) রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরার একটি…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top