News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় স্কুল গেমস যোগাসন আসরে রেকর্ড পদকে ভারত শ্রেষ্ঠ ত্রিপুরা
Image

জাতীয় স্কুল গেমস যোগাসন আসরে রেকর্ড পদকে ভারত শ্রেষ্ঠ ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর।। ত্রিপুরার জয়জয়কার। জাতীয় স্কুল গেমসে যোগাসন আসরে সবকটি সেক্টরেই ত্রিপুরা সেরা। পদক তালিকায়ও শীর্ষে। ‌ ওভার অল চ্যাম্পিয়ন ত্রিপুরা। ‌ ব্যক্তিগত ইভেন্টে বালিকাদের যোগায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটি স্থানই  ত্রিপুরার দখলে। স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ একসঙ্গে ত্রিপুরার ঝুলিতে তিন পদকের নজির এবারই প্রথম। তবে একটু ব্যর্থতাও রয়েছে। রিদমিক যোগায় বালিকা বিভাগে। এতে একেবারে পদক হীন ত্রিপুরা। সবমিলে এযাবৎকালের মধ্যে ৬৭তম জাতীয় স্কুল গেমসে অনূর্ধ্ব ১৭ বালক বালিকার যোগাসন চ্যাম্পিয়নশিপে এবার ত্রিপুরা রেকর্ড সাফল্য অর্জন করেছে। ‌ সোমবার, অনুষ্ঠিত শেষ দিনের প্রতিযোগিতায় রিদমিক যোগায় বালক বিভাগে ত্রিপুরার শুভ্রদীপ ভৌমিক প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছে। পশ্চিমবঙ্গের রাজদীপ দালাল ও মহারাষ্ট্রের আরিয়ান বিভীষণ খারাত পেয়েছে যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জ পদক। বালিকা বিভাগে সিআইএসসিই এর নায়িসা সরকার পেয়েছে স্বর্ণপদক, তামিলনাড়ুর ওভিয়া সি পেয়েছে রৌপ্য এবং দিল্লির সীমা নিউপানে পেয়েছে ব্রোঞ্জ পদক। ‌ ব্যক্তিগত যোগা ইভেন্টে বালক বিভাগে ত্রিপুরার দেবার্পণ কুন্ডু প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছে। দিল্লির আদর্শ এবং সিআইএসসি এর সমায়ক পান্ডা পেয়েছে যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জ পদক। ব্যক্তিগত বালিকা বিভাগে ত্রিপুরার পায়েল দাস স্বর্ণ, প্রতিভা সিনহা রৌপ্য এবং স

উস্মিতা দেবনাথ ব্রোঞ্জ পদক পেয়েছে। ওভার অল চ্যাম্পিয়নশিপে ত্রিপুরা ৪৮ পয়েন্ট পেয়ে স্বর্ণপদক, পশ্চিমবঙ্গ ১৫ পয়েন্ট পেয়ে রৌপ্য পদক এবং দিল্লি এগারো পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ পদক পেয়েছে। ‌ ৫ দিন ব্যাপী আয়োজিত জাতীয় স্কুল গেমস যোগাসন চ্যাম্পিয়নশিপ এর সমাপ্তি দিনে বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত অতিথিবর্গ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উদ্যোক্তা তথা রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top