News Flash

  • Home
  • খেলা
  • ব্যাঙ্গালুরুতে সিনিয়র মহিলাদের ফুটবল টানা তিন ম্যাচে পরাজিত ত্রিপুরা
Image

ব্যাঙ্গালুরুতে সিনিয়র মহিলাদের ফুটবল টানা তিন ম্যাচে পরাজিত ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর।।সারাক্ষণ প্রাধান্য নিয়ে খেলেও জয় পেলো না ত্রিপুরা। করলো পরাজয়ের হ্যাটট্রিক। ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত জাতীয় সিনিয়র মহিলাদের ফুটবলে। ওই রাজ্যের ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সোমবার ত্রিপুরা পরাজিত হয় ২-‌০ গোলে। অথচ ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকে ত্রিপুরার ফুটবলাররা। সুযোগ পেয়ে গিয়েছিলো বেশ কয়েকটি। কিন্তু দলের আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় বিপক্ষের জাল নাড়াতে পারেনি ত্রিপুরা। মৌসুমী ওরাং, প্রীতি জমাতিয়া, ধোনিতা রিয়াং এবং শ্রেয়া দেব-‌রা বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে দলকে চাপে ফেলে দেন। ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে প্রথম গোলটি হজম করে ত্রিপুরা। এরপর আল আউট খেলতে গিয়ে অপর গোলটি হজম করে রাজ্যদল। খেলা শেষে হতাশ ত্রিপুরার কোচ সুজিত ঘোষ ব্যাঙ্গালুরু থেকে টেলিফোনে বলেন,”এভাবে সুযোগ নষ্ট করলে জয় পাওয়া যায় না। ক্রমাগত সুযোগ নষ্ট করে দলীয় ফুটবলারদের মনোবল ভেঙ্গে ফেলেছিলো আক্রমণভাগের ফুটবলাররা। এর থেকেই এসেছে পরাজয়”। ৩০ নভেম্বর ত্রিপুরার চতুর্থ প্রতিপক্ষ চন্ডীগড়।‌

Releated Posts

ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…

ByByNews Desk Jul 9, 2026

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026

বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top