News Flash

  • Home
  • দেশ
  • ডোডায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল গাড়ি, মৃত্যু দুই জনের
Image

ডোডায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল গাড়ি, মৃত্যু দুই জনের

ডোডা, ২৭ নভেম্বর (হি.স.) : সোমবার জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার গুন্দানা তহসিলের তানতানা এলাকায় একটি গাড়ি গভীর খাদে পড়ে যায়। মৃত্যু হয়েছে দুইজনের। চালক গুরুতর আহত।

তথ্য অনুযায়ী, সোমবার একটি গাড়ি ঠাথরি থেকে গুন্দানার দিকে যাচ্ছিল। গাড়িটি তানতানার কাছে পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটি পাশের ২৫০ ফুট গভীর খাদে পড়ে যায়।

এসএসপি ডোডা আব্দুল কাইয়ুম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর ৫টার দিকে তানতানা-গুন্দনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই ব্যক্তি মারা যায় এবং চালক আকিব গুলজার আহত হন । তাকে জিএমসি ডোডায় স্থানান্তরিত করা হয়। নিহতরা হলেন, কোঁথালের মীর আলী ও ডান্ডিভালার জাফরুল্লাহ। ডোডা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Releated Posts

পাঁচ পুরনো মামলায় গ্রেফতারি থেকে সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ২০০৭ সালের আরও পাঁচটি পুরনো…

ByByNews Desk Sep 21, 2026

টিএমসি-র নাম ও প্রতীক ‘ফ্রিজ’ নিয়ে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আর্জি মমতার

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নাম ও নির্বাচনী প্রতীক ব্যবহারে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে…

ByByNews Desk Sep 21, 2026

কর্মা-ধর্মা উৎসবের আগে বিহারের ভাগলপুরে জলে ডুবে ৬ শিশুর মৃত্যু

পাটনা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): কর্মা-ধর্মা উৎসব উপলক্ষে স্নান করতে গিয়ে বিহারের ভাগলপুর জেলায় জলে ডুবে ছয় শিশুর মর্মান্তিক…

ByByNews Desk Sep 21, 2026

দিল্লির সদর বাজারে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ, দোকানদার গ্রেফতার

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির সদর বাজার এলাকায় ফের নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ সামনে এল। পুলিশ জানিয়েছে,…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top