News Flash

  • Home
  • দিনের খবর
  • মধ্যপ্রদেশে সরকারি আধিকারিককে ট্রাক্টরের চাকায় পিষে মারল বালি মাফিয়া, গ্রেফতার অভিযুক্ত
Image

মধ্যপ্রদেশে সরকারি আধিকারিককে ট্রাক্টরের চাকায় পিষে মারল বালি মাফিয়া, গ্রেফতার অভিযুক্ত

ভোপাল, ২৬ নভেম্বর (হি. স.) মধ্যপ্রদেশে রাজস্ব দফতরের আধিকারিককে ট্রাক্টরের চাকায় পিষে মারল বালি মাফিয়া। শনিবার গভীর রাতে সোন নদীতে অবৈধ বালি চুরি চলছিল। খবর পেয়ে তা রুখতে গিয়েই প্রাণ গেল তরুণ সরকারি আধিকারিকের। তদন্তে নেমে রবিবার সকালে অভিযুক্ত শুভম বিশ্বকর্মাকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।ঘাতক ট্রাক্টরটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।

রবিবার এই বিষয়ে পুলিশের জানিয়েছে, শনিবার গভীর রাতে খুন হয়েছেন রাজস্ব দফতরের আধিকারিক প্রসন্ন সিং। ঘটনাটি শাহদোল জেলার। সোন নদীতে গোপালপুরে চলছিল অবৈধ বালি তোলার কাজ। খবর পেয়ে সেখানে হাজির হন চার সদস্যের সরকারি আধিকারিকদের দল। দেওলন্দের পুলিশ আধিকারিক রাজকুমার মিশ্রা বলেন, “বালি বোঝাই একটি ট্রাক্টরকে থামতে বলেছিলেন প্রসন্ন। চালক না থেমে আধিকারিকের উপর দিয়ে চালিয়ে দেয়। চাকায় পিষে ঘটনাস্থলেই মৃত্যু হয় পাটোয়ারি পদের আধিকারিকের।”
ঘটনার পরে পালিয়ে যায় অভিযুক্ত ট্রাক্টর চালক। তদন্তে নেমে রবিবার সকালে অভিযুক্ত শুভম বিশ্বকর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুনের মামলা করেছে পুলিশ। ঘাতক ট্রাক্টরটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার সময় মৃত প্রসন্নের সঙ্গে থাকা এক রাজস্ব আধিকারিকের বক্তব্য, গত বৃহস্পতিবারও এলাকায় বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করেছিলাম। এর পরেই এদিনের ঘটনা। সব মিলিয়ে রাজ্যের বালিয়া মাফিয়াদের দৌরাত্ম্য নিয়ে চিন্তায় প্রশাসন। যদিও স্থানীয়দের দাবি, রাজনৈতিক নেতাদের মদতেই বালি মাফিয়াদের দাপট বাড়ছে। মাঝখান থেকে বেঘোরে প্রাণ যাচ্ছে সরকারি আধিকারিকদের।

Releated Posts

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top