News Flash

  • Home
  • দিনের খবর
  • নদিয়ায় ফুচকা খেয়ে অসুস্থ ৪০ : মৃত্যু হল চিকিৎসাধীন এক মহিলার, আটক বিক্রেতা
Image

নদিয়ায় ফুচকা খেয়ে অসুস্থ ৪০ : মৃত্যু হল চিকিৎসাধীন এক মহিলার, আটক বিক্রেতা

নদিয়া, ২৬ নভেম্বর (হি.স.) : নদিয়ার নাকাশিপাড়া বেথুয়াডহরি মড়কখোলা ও মাঠপড়া এলাকায় ফুচকা খেয়ে অসুস্থতার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল এক মহিলার । এই ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শিশু-সহ অন্তত ৪০ জন। ফুচকা বিক্রেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঠিক কী থেকে বিষক্রিয়া এবং মৃত্যু, তা জানতে মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। গোটা ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।

জানা গেছে, শুক্রবার রাতে নাকাশিপাড়ার মাঠপাড়া ও মরকখোলা এলাকায় ফুচকার ডালা নিয়ে বসেছিলেন এক বিক্রেতা। অনেকেই তাঁর থেকে ফুচকা খান। স্থানীয় সূত্রে খবর, ফুচকা খাওয়ার পরই তাঁরা অসুস্থ বোধ করতে থাকেন। একে একে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। রাতভর বমি, জ্বর, পেটব্যথার যন্ত্রণায় ছটফট করছিলেন তাঁরা। শনিবার সকাল থেকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে উষা ওঝা নামে মধ্যবয়স্ক এক মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে স্থানান্তরিত করা কল্যাণীর জেএনএম হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর।
ই ঘটনায় অভিযুক্ত ফুচকা বিক্রেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। এদিকে, হাসপাতালে অসুস্থদের ভিড় বাড়ছে বলে খবর। কীভাবে ফুচকা থেকে এমন মর্মান্তিক মৃত্যু, তা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়ে তদন্তের দাবি তুলেছেন স্থানীয়রা। আপাতত ওই ফুচকা বিক্রেতার কঠোর শাস্তির দাবিতে সরব তাঁরা।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top