News Flash

  • Home
  • দিনের খবর
  • ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের
Image

ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের

সাগর, ২৬ নভেম্বর (হি.স.) : আবারও ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার সাগরের কোম্পানিছাড় এলাকার সঞ্জয় মাইতি নামে এক পরিযায়ী শ্রমিকের। রবিবার বাড়িতে আসছে নিহত শ্রমিকের দেহ ।

পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার বাড়ি থেকে অসমের করিমগঞ্জে বোরিং এর কাজে গিয়েছিলেন সাগর ব্লকের মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের অধীন কোম্পানীছাড় এলাকার যুবক সঞ্জয় মাইতি। বৃহস্পতিবার বিকেলে কাজের সাইডে তাবুতে ছিলেন। পাশ দিয়ে একটি সিমেন্টভর্তি ট্রাক যাওয়ার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ওই তাবুর ওপরে পড়ে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ওই যুবকের মৃতদেহ আজকের দুপুরে তার বাড়িতে আনা হচ্ছে। ওই যুবকের পরিবারে একমাত্র রোজগার ছিল ওই যুবক। ওই যুবকের চারজনের সংসার। স্ত্রী ও দুই নাবালক ছেলে- মেয়ে। রোজগেরে সদস্যকে হারিয়ে অথৈ জলে পরিবারটি।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top