News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিন দোকানে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
Image

নিন দোকানে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি,  শান্তিরবাজার, ২৬ নভেম্বর : পতিছড়ী মুড়াসিং পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির।
ঘটনার বিবরনে প্রকাশ, তুলামুড়া এলাকার বাসিন্দা প্রদীপ সাহার ছেলে তুফাই সাহা শান্তির বাজার মহকুমার পতিছড়ী মুড়াসিং পাড়ায় নিজ অস্থায়ী মুদিদোকানে বিদ্যুৎতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে। আর তাতেই প্রাণ হারিয়েছে সে।

জানা যায় তুফাই সাহা প্রত্যেক সাপ্তাহিক বাজারবারে মুড়াসিং পাড়ায় নিজ অস্থায়ী মুদি দোকানে বসে। এখন মুড়াসিং পাড়ায় ঐতিয্যবাহী রাস মেলাকে কেন্দ্র করে কয়েকদিন ব্যাবসা করার জন্য দোকান সাজিয়ে বসেছিল।  এরইমধ্যে পাশ্ববর্তী একটি দোকান থেকে নিজ দোকানে বিদ্যুৎ এর সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে।  তুফাই সাহা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অঞ্জান হয়ে পরে যায়।
 সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজনেরা তুফাই সাহাকে চিকিৎসার জন্য বীরচন্দ্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তুফাই সাহাকে মৃত বলে ঘোষনা করেছে।  ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে ।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top