News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় স্কুল যোগাসনে ভারত সেরা ত্রিপুরা
Image

জাতীয় স্কুল যোগাসনে ভারত সেরা ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর।। জাতীয় স্কুল যোগাসনে ভারতে শ্রেষ্ঠ স্থান পেতে চলেছে ত্রিপুরা। রবিবারে ত্রিপুরার দখলে আরো দুটো স্বর্ণপদ। রিদম িক ইভেন্টের রেজাল্ট এখনও বাকি ইতোমধ্যে তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক নিয়ে ত্রিপুরার দখলে ৪টি পদক। পদক তালিকায় ত্রিপুরা আপাতত শীর্ষে রয়েছে। দ্বিতীয় শীর্ষে তামিলনাড়ু এবং তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ। আগরতলায় আয়োজিত ৬৭ তম জাতীয় স্কুল গেমস এর যোগাসন ইভেন্টের মেগা আসর অনুষ্ঠিত হচ্ছে। পাঁচ দিন ব্যাপী আয়োজিত এই যোগাসন চ্যাম্পিয়নশিপ শেষ হবে আগামীকাল। অনূর্ধ্ব ১৭ বালক ও বালিকাদের জাতীয় স্কুল পর্যায়ের যোগাসন প্রতিযোগিতায় চতুর্থ দিনে আজ রবিবার যোগাসনা টিম ইভেন্টে বালক বালিকা উভয় বিভাগে ত্রিপুরা প্রথম স্থান অধিকার করে জোড়া স্বর্ণপদক পেয়েছে। বালক বিভাগে ত্রিপুরা ১৭৮ এবং বালিকা বিভাগে ১৭৫.৮৩ পয়েন্ট করেছে। বালক বালিকা উভয়-বিভাগে পশ্চিমবঙ্গ পেয়েছে দ্বিতীয় স্থান এবং জোড়া রৌপ্য পদক। এপর্যন্ত দুটি রৌপ্য পদকের পাশাপাশি একটি ব্রোঞ্জ পদক পেয়ে মোট তিনটি পদকে পশ্চিমবঙ্গ রয়েছে তৃতীয় শীর্ষে। যোগাসনা টিম ইভেন্টে বালক বিভাগে দিল্লি এবং বালিকা বিভাগে মহারাষ্ট্র পেয়েছে ব্রোঞ্জ পদক। শনিবার, তৃতীয় দিনে আর্টিস্টিক বালক ও বালিকা বিভাগের চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বালক বিভাগে ত্রিপুরার রত্নদ্বীপ ভট্টাচার্য ৫৫ পয়েন্ট পেয়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছিল। দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়ে রৌপ্য ও ব্রোঞ্জ পদক পেয়েছিল যথাক্রমে গুজরাটের আকাশ বার্মা ও মহারাষ্ট্রের শ্রীরাম শচীন সুপসান্ধে। বালিকা বিভাগে তামিলনাড়ুর নাভ্যা এস এইচ ৪৭.১৬ পয়েন্ট পেয়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছিল। ত্রিপুরার পারিজাত সাহা ৪৬.৮৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্য পদক পেয়েছে। পশ্চিমবঙ্গের আদ্রিজা বিশ্বাস পেয়েছে ব্রোঞ্জ পদক। উল্লেখ্য রিদমিক ইভেন্টের প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্যায়ে কে খেলবে তা স্থির হচ্ছে। বলা বাহুল্য, ২৬ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ৩৪২ জন খেলোয়ার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। যোগাসনা টিম ইভেন্টে বালক বিভাগে গুজরাট, সিআইএসসি ই ও মহারাষ্ট্র যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান পেয়েছে। একইভাবে বালিকা বিভাগে তামিলনাড়ু, কেন্দ্রীয় বিদ্যালয় ও কর্ণাটক পেয়েছে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান। পদক তালিকায় চতুর্থ দিনের শেষে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে গুজরাট, মহারাষ্ট্র ও দিল্লি। আগামীকাল প্রতিযোগিতা শেষে ওভার অল চ্যাম্পিয়ন ও রানার্স আপ-এর ট্রফিও প্রদান করা হবে।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top