News Flash

  • Home
  • দিনের খবর
  • ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট ২০২৪ প্রচারে জাপান সফরে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল
Image

ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট ২০২৪ প্রচারে জাপান সফরে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল

আহমেদাবাদ, ২৬ নভেম্বর (হি.স.) : ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট ২০২৪ প্রচারে রবিবার জাপান সফরে গিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দল রবিবার সকালে জাপানের টোকিও পৌঁছেছে।

শীর্ষ সম্মেলনের ১০-তম সংস্করণ ২০২৪ সালের ১০ এবং ১২ জানুয়ারীর মধ্যে অনুষ্ঠিত হবে। দ্বিবার্ষিক এই শীর্ষ সম্মেলনটি ব্যবসা এবং সরকারগুলির জন্য বিনিয়োগের সুযোগ খুঁজতে সহায়তা করবে। এছাড়াও অংশীদারিত্ব প্রতিষ্ঠার জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে৷ গুজরাট সরকার এক বিবৃতিতে জানিয়েছে, জাপানে ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জ সেখানে পৌঁছানোর পর মুখ্যমন্ত্রী প্যাটেলকে স্বাগত জানান। প্রতিনিধি দলটি টোকিও যাওয়ার পর ইয়ামানাশি প্রিফেকচারের গভর্নর কোতারো নাগাসাকির সঙ্গে বৈঠক করেছে। মুখ্যমন্ত্রী প্যাটেল এবং প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরাও ইয়ামানশি হাইড্রোজেন কোম্পানি পরিদর্শন করেছেন। প্রতিনিধি দল গ্রিন হাইড্রোজেন খাতে গুজরাটে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ইয়ামানশি গভর্নরের সঙ্গে আলোচনা করেন।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top