News Flash

  • Home
  • দেশ
  • জম্মু ও কাশ্মীরের বারামুল্লা থেকে তিন লস্কর-ই-তৈবার সাহায্যকারীকে গ্রেফতার
Image

জম্মু ও কাশ্মীরের বারামুল্লা থেকে তিন লস্কর-ই-তৈবার সাহায্যকারীকে গ্রেফতার

বারামুল্লা, ২৬ নভেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীর পুলিশ রবিবার বারামুল্লা জেলা থেকে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার তিন সাহায্যকারীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আপত্তিকর সামগ্রী উদ্ধার করা হয়েছে।

একজন পুলিশ আধিকারিক রবিবার জানিয়েছেন, ১৩ শিখলি, ১৮৫ বিএন বিএসএফ এবং বারামুল্লা জেলা পুলিশের একটি দলের যৌথভাবে চালানো নাকা চেকিংয়ের সময় তিনজন ধরা পড়ে। ঝুলা ফুট ব্রিজের কাছে কালগাইতে ব্যাগ বহনকারী দুজন জঙ্গিদের সহযোগীকে থামানো হয়েছিল। তল্লাশি করে তাদের দুজনের কাছ থেকে তিনটি চাইনিজ গ্রেনেড ও আড়াই লক্ষ টাকা উদ্ধার করা হয়। ধৃতদের নাম, জমির আহমেদ খান্দে ও মোহাম্মদ নাসিম খান্দে।
পুলিশি জিজ্ঞাসাবাদে তারা দুজনেই জানায় যে, এই অবৈধভাবে পাওয়া হাতবোমা এবং নগদ টাকা মঞ্জুর আহমেদ ভাট্টি তাদের দিয়েছিল, যাতে তারা সন্ত্রাসবাদী কার্যকলাপ ঘটাতে পারে। এরপর মঞ্জুর আহমেদ ভাট্টিকেও গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে ভাট্টি জানিয়েছে, সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালানোর জন্য তিনি এই দুই ব্যক্তিকে অবৈধভাবে প্রাপ্ত গ্রেনেড এবং নগদ সরবরাহ করেছিল। পুলিশ তার কাছ থেকে একটি চাইনিজ হ্যান্ড গ্রেনেড এবং ২.১৭ লক্ষ টাকার নগদও উদ্ধার করেছে। এই ঘটনায় পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top