News Flash

  • Home
  • দিনের খবর
  • ২৬/১১ হামলার শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি রাজনাথের, প্রতিরক্ষা মন্ত্রী জানালেন দেশ কখনও তাঁদের ভুলবে না
Image

২৬/১১ হামলার শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি রাজনাথের, প্রতিরক্ষা মন্ত্রী জানালেন দেশ কখনও তাঁদের ভুলবে না

নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): মুম্বইয়ে ২৬/১১ সন্ত্রাসী হামলার শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রবিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, “২৬/১১ মুম্বই সন্ত্রাসী হামলার শহিদদের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। দেশ চিরকাল মনে রাখবে সেই সমস্ত নিরাপত্তা কর্মীদের আত্মত্যাগের কথা, যারা নিজেদের জীবন দিয়ে দায়িত্ব পালন করেছিলেন।”

২০০৮ সালের ২৬ নভেম্বর আরব সাগর দিয়ে মুম্বইয়ে ঢুকে পড়েছিল লস্কর-ই-তৈবা-র ১০ জন সশস্ত্র জঙ্গি| বাণিজ্যনগরীর বিভিন্ন জায়গায় হামলা চালায় তারা| এলোপাথাড়ি গুলি আর বিস্ফোরণে ২২ জন নিরাপত্তাকর্মী সহ মৃত্যু হয় ১৬৬ জন নিরীহ মানুষের| ক্ষতি হয় কোটি কোটি টাকার সম্পত্তি| নিরাপত্তারক্ষীদের সঙ্গে লড়াইয়ে মৃত্যু হয় ৯ জঙ্গির| একমাত্র জীবিত জঙ্গি আজমল কাসভের ফাঁসি হয়েছে ২০১২ সালের ২১ নভেম্বর|

Releated Posts

বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের

পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…

ByByNews Desk Jun 11, 2026

পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…

ByByNews Desk Jun 11, 2026

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top