News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অধিকার আদায়ের আন্দোলন জোরদার করার আহ্বান ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির
Image

অধিকার আদায়ের আন্দোলন জোরদার করার আহ্বান ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির

আগরতলা, ২৫ নভেম্বর: অধিকার আদায়ের আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়ে শনিবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির সপ্তম ত্রি- বার্ষিক রাজ্য সম্মেলন  শনিবার থেকে আগরতলার টাউন হল শুরু হল ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির সপ্তম ত্রি বার্ষিক  রাজ্য সম্মেলন।

 সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দুদিন ব্যাপী এই রাজ্য সম্মেলন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টি জি টি এ -এর সাধারণ সম্পাদক সুকান্ত ব্যানার্জি।

এই রাজ্য সম্মেলনকে সামনে রেখে শনিবার বিকেলে আয়োজিত প্রকাশ্য সমাবেশে  বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন  ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের চিত্র একই। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেছিল ১৯৭৭ সালে। আর ত্রিপুরাতে বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেছিল ১৯৭৮ সালে।

বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার ফলে কৃষক, শিক্ষক, কর্মচারী, শিল্প প্রতিটি ক্ষেত্রে অগ্রগতি ঘটেছে। কিন্তু আজ কোন রাজ্যেই বামফ্রন্ট সরকার নেই। বামফ্রন্ট সরকার থাকাকালীন অবস্থায় কতটুকু উন্নয়ন হয়েছিল আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে মানুষ তা পর্যালোচনা করছে। ত্রিপুরাতে মিথ্যা প্রচার দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। কেন্দ্রে এবং রাজ্যে যদি ডবল ইঞ্জিন থাকে তাহলে রাজ্যের উন্নয়ন অনেক বেশি সম্ভব।

বিভিন্ন দুর্নীতির বিষয়কে তারা সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে। ত্রিপুরাতে বস্তা বস্তা টাকা বিলি করা হয়েছে।মানুষের মধ্যে বিভিন্ন রকম ভাবে ভোট কেনা হয়েছে। ঠিক একই ভাবে ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে পশ্চিমবঙ্গ থেকে ক্ষমতা চ্যুত করার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলোকে একত্রিত করা হয়েছিল। মিথ্যা প্রচার করে বিদেশী টাকা নিয়োজিত করা হয়েছিল।কারণ বামপন্থীকে সবচেয়ে বেশি ভয় পায় সাম্রাজ্যবাদী শক্তি। সব থেকে বেশি ভয় পায় ফ্যাসিস্ট শক্তি।

রীতিমত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম করেই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে বিধলেন তিনি। রাজ্যের মোট ২৩ টি মহকুমা কমিটি থেকে ৬৬০ জন শিক্ষক প্রতিনিধি উপস্থিত হন এই রাজ্য সম্মেলনে।

Releated Posts

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top