ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর।। উদ্বোধনী ম্যাচে জয় পেলো বকাফা ব্লাস্টার্স। নূণ্যতম গোলে পরাজিত করলো রূপাইছনি ওয়ারিয়র্সকে। দক্ষিণ ত্রিপুরা নেশা মুক্ত ফুটবল সুপার লিগ আসরে। নেশা মুক্ত ত্রিপুরার কর্মসূচির অঙ্গ হিসেবে দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বি কে আই মাঠে শনিবার আসরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডা: প্রফেসর মানিক সাহা। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্তিত চিলেন যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং দক্ষিণ জেলার সমস্ত জনপ্রতিনিধিগণ। এই প্রতিযোগিতায় দক্ষিণ জেলার আটটি ব্লক, দুটি পুর পরিষদ এবং একটি নগর পঞ্চায়েত পৃথকভাবে অংশগ্রহণ করে। তীব্র উত্তেজনাপূর্ণ উদ্বোধনী ম্যাচে বকাফা ব্লাস্টার ১-০ গোলে জয়লাভ করে। বিজয়ী দলের পক্ষে জয়সূচক গোলটি করেন বাদল রিয়াং। প্রসঙ্গত: আসরের চ্যাম্পিয়ন দলকে প্রাইজ মানি ৬০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৪০ হাজার টাকা সহ সুদৃশ্য ট্রফি প্রদান করা হবে। আসরকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

বিলোনিয়ায় ফুটবল টুর্নামেন্ট শুরু উদ্বোধনী ম্যাচে জয় পেলো বকাফা
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















