News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়ায় ফুটবল টুর্নামেন্ট শুরু উদ্বোধনী ম্যাচে জয় পেলো বকাফা
Image

বিলোনিয়ায় ফুটবল টুর্নামেন্ট শুরু উদ্বোধনী ম্যাচে জয় পেলো বকাফা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর।। উদ্বোধনী ম্যাচে জয় পেলো বকাফা ব্লাস্টার্স। নূণ্যতম গোলে পরাজিত করলো রূপাইছনি ওয়ারিয়র্সকে। দক্ষিণ ত্রিপুরা নেশা মুক্ত ফুটবল সুপার লিগ আসরে। নেশা মুক্ত ত্রিপুরার কর্মসূচির অঙ্গ হিসেবে দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বি কে আই মাঠে শনিবার আসরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডা:‌ প্রফেসর মানিক সাহা। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্তিত চিলেন যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং দক্ষিণ জেলার সমস্ত জনপ্রতিনিধিগণ। এই প্রতিযোগিতায় দক্ষিণ জেলার আটটি ব্লক, দুটি পুর পরিষদ এবং একটি নগর পঞ্চায়েত পৃথকভাবে অংশগ্রহণ করে। তীব্র উত্তেজনাপূর্ণ উদ্বোধনী ম্যাচে  বকাফা ব্লাস্টার ১-‌০ গোলে জয়লাভ করে। বিজয়ী দলের পক্ষে জয়সূচক গোলটি করেন বাদল রিয়াং। প্রসঙ্গত:‌ আসরের চ্যাম্পিয়ন দলকে প্রাইজ মানি ৬০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৪০ হাজার টাকা সহ সুদৃশ্য ট্রফি প্রদান করা হবে। আসরকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top