News Flash

  • Home
  • দেশ
  • ওডিশা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গের নিখোঁজ কলেজ ছাত্রের দেহ
Image

ওডিশা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গের নিখোঁজ কলেজ ছাত্রের দেহ

হুগলি, ২৫ নভেম্বর (হি.স.) : ওডিশার কেওনঝড় থেকে উদ্ধার পশ্চিমবঙ্গের নিখোঁজ কলেজ ছাত্রের দেহ। গত বৃহস্পতিবার ওডিশার কেওনঝড়ের ঝরনায় পড়ে গিয়ে নিখোঁজ হন দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজের ছাত্র তারাশংকর সরকার। তাঁর সঙ্গে পড়ে গিয়েও একটি পাথরে আটকে কোনওমতে বেঁচে যান নীলাব্জ। যদিও মাথা ফেটে আহত হন তিনি। ঘটনার পর শনিবার সকালে তারাশংকর সরকারের দেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, গত মঙ্গলবার আশুতোষ কলেজের পরিবেশ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ৩৮ জন ছাত্রছাত্রীকে নিয়ে ওডিশার কেওনঝড় ও বারবিলে শিক্ষামূলক ভ্রমণে রওনা হন অধ্যাপকরা। বৃহস্পতিবার ট্রেন ধরার আগে প্রোজেক্টের অংশ হিসাবেই কেওনঝড়ের পুন্ডুল ঝরনায় যান ছাত্রছাত্রীরা। অধ্যাপকরা অন্য গাড়িতে করে সেখানে পৌঁছনোর আগেই ঘটে যায় দুর্ঘটনাটি। ঝরনাকে ব্যাকগ্রাউন্ডে রেখে সেলফি তোলার চেষ্টা করছিলেন দুই ছাত্র। তখনই ঝরনার জলে পা পিছলে পড়ে যান দুই ছাত্র।

পুলিশের কাছে নীলাব্জর দাবি, জুতো পরা অবস্থায় পা পিছলে ঝরনার জলে পড়ে যান তারাশংকর। সে মুহূর্তে বন্ধুর হাত ধরে বাঁচাতে গিয়ে নীলাব্জও জলে পড়ে যান। প্রচণ্ড স্রোতে দু’জন মিলে এগিয়ে যেতে থাকেন। কিছুটা এগিয়ে গিয়েই ঝরনার কয়েকটি ধাপ। প্রায় ১৫ ফুট লাফিয়ে ঝরনা পড়েছে নিচের সরোবরে। প্রথমে দুজন হাত ধরে থাকলেও ঝরনা বেয়ে সরোবরে পড়ার সময় তাঁদের হাত ছেড়ে যায়। কোনওমতে সামনে একটি পাথর দেখতে পেয়ে নীলাব্জ তা ধরে ফেললে পাথরের খাঁজে ঢুকে তাঁর মাথা ফেটে যায়। কিন্তু প্রচণ্ড জলের তোড়ে ভেসে যান তারাশংকর।

এনডিআরএফ এবং ওডিশা পুলিশ যৌথভাবে ঝরনায় তল্লাশি চালায়। টানা দুদিন ধরে তল্লাশির পর হুগলির আরামবাগের বাসিন্দা প্রাক্তন পুলিশ আধিকারিকের ছেলে তারাশংকরের দেহ উদ্ধার হয়। দুঃসংবাদ পৌঁছতেই আশুতোষ কলেজের ছাত্রের আরামবাগের ৩ নম্বর ওয়ার্ডের ব্যানার্জিপাড়ার বাড়িতে নেমেছে শোকের ছায়া। চোখের জল বাঁধ নামছে না কারও।

Releated Posts

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top