ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর।। প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে শুক্রবার থেকে। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও দূর দূরান্ত রাজ্য থেকে আগত খেলোয়ারদের কিছুটা সময় দেওয়া হয়েছে এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। শুক্রবার থেকে আর্টিস্টিক রিদমিক পর্যায়ের প্রাথমিক গ্রুপের প্রতিযোগিতা শুরু হলেও আগামীকাল থেকে সূচনা হবে পদক বিজয় এর লড়াই। উল্লেখ্য, সারা দেশ থেকে ২৬ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মোট ৪৩৬ জন যোগা খেলোয়াড় এবং অফিসিয়াল এতে অংশ নিয়েছেন। তার মধ্যে বালক ১৭১ জন এবং বালিকা ১৭১ জন। অফিসিয়াল হিসেবে এসেছেন ৯৪ জন। প্রাথমিক পর্যায়ে প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্বের জন্য খেলোয়ারদের বাছাই করে নেওয়া হয়েছে। আগামীকাল সকাল ৯ টা থেকে সুচি অনুযায়ী মূল পর্বের প্রতিযোগিতা শুরু হবে। রিদমিক, আর্টিস্টিক এবং গ্রুপ তিনটি ইভেন্ট ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

জাতীয় স্কুল ক্রীড়ার যোগাসন প্রতিযোগিতা, মূল পর্বের লড়াই আজ
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…


















