News Flash

  • Home
  • দেশ
  • রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা ‘সব বিক্রি করে দিচ্ছে“, তোপ মমতার
Image

রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা ‘সব বিক্রি করে দিচ্ছে“, তোপ মমতার

কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.) : “পাবলিক সেক্টর সব বিক্রি করে দিচ্ছে। রেল বেচে দিচ্ছে।” বৃহস্পতিবার নেতাজি ইণ্ডোর স্টেডিয়ামে দলীয় সমাবেশে এই মন্তব্য করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “আমি যখন রেলমন্ত্রী ছিলাম, সাবোতাজ করে ২-৩ টে দুর্ঘটনা ঘটিয়েছিল বলে আমি অ্যান্টিকলিশন ডিভাইস তৈরি করে এসেছিলাম। যাতে ট্রেনে কোনও দুর্ঘটনা না ঘটে। দিল্লির মেট্রো আমার করা, মুম্বই রেল বিকাশ কর্পোরেশন আমার করা, কলকাতার যত মেট্রো রেলের প্রজেক্ট। আমি ২ লক্ষ টাকার প্রজেক্ট দিয়ে এসেছিলাম।”

তৃণমূলনেত্রী বলেন, “ইসরোয় চন্দ্রাভিযান হল। শুধু বাংলারই আছেন ৪০ জন। বাংলার মেধাকে স্যালুট জানাই। ইসরোর তো দোষ নেই। ওই পাঠাল ওরা। মাটিতে নেমে বেচারা ঘুমিয়ে পড়ল। আর জাগছে না। যেখানে যাচ্ছে সেখানেই পতন। ধাক্কা শুরু হয়ে গিয়েছে।”

তিনি বলেন, “প্রায় ১১-১২ কোটি লোক বাংলায় আছে। একটা ছোট্ট গোয়াতে যা করা যায়, বাংলায় সেটা সম্ভব নয়। জনসংখ্যা অনেক। তবু পাওয়ার ইউনিটে ছাড় দিয়েছি। এত কিছুর পর আমাকে বিজেপির কাছ থেকে জ্ঞান শুনতে হবে? সিপিএমের কাছে জ্ঞান শুনতে হবে? বদলা নিতে হবে। বদলা মানে রাজনৈতিক বদলা। রাজনৈতিকভাবে প্রতিটা বুথে হারিয়ে বাড়ি পাঠিয়ে দিন। সব ব্লকে ব্লকে টাকা নিয়ে বসে আছে বিজেপির সংগঠনগুলো। লক্ষ্য রাখুন।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top