News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র জাতীয় মহিলা ফুটবল শুরুতেই কর্ণাটকে বিধ্বস্ত ত্রিপুরা
Image

সিনিয়র জাতীয় মহিলা ফুটবল শুরুতেই কর্ণাটকে বিধ্বস্ত ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর।। বড় ব্যবধানে পরাজয় দিয়ে আসর শুরু করলো ত্রিপুরা। ব্যাঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত আসরে। জাতীয় সিনিয়র বালিকাদের ফুটবলে। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী কর্ণাটক ৮-‌০ গোলে বিধ্বস্ত করে ত্রিপুরাকে। গতি,‌ শক্তি এবং দক্ষতা-‌ তিন বিভাগেই ত্রিপুরা থেকে অনেক এগিয়ে ছিলো কর্ণাটক। ওই রাজ্যের বিবিন্ন আকাদেমির পাশাপাশি মনিপুরের বেশ কয়েকজমন ফুটবলার নিয়ে গড়া কর্ণাটক দল শুরু থেকেই আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়েও ছিলো এগিয়ে। প্রথমার্ধেই ৪ গোল হজম করে মানসিকভাবে পিছিয়ে পড়ে সুজিত ঘোষের মেয়েরা। তবে শ্রেয়া দেব এবং বাসন্তী জমাতিয়া দি প্রাপ্ত সুযোগ গুলো কাজে লাগাতে পারতেন তাহলে ম্যাচ কিছুটা জমতো। খেলা শেষে ত্রিপুরার কোচ সুজিত ঘোষ ব্যাঙ্গালুরু থেকে টেলিফোনে বলেন,”যোগ্য দল হিসাবেই জয় পেয়েছে কর্ণাটক। সব বিবাগেই আমাদের থেকে শক্তিশালী ওরা। বড় ব্যবধানে হারলেও আমার মেয়েরা খুব একটা খারাপ খেলেনি। যথেষ্ট বেগ দেওয়ার চেষ্টা করেছে বিপক্ষ দলকে। আমার দলে একঝঁাক জুনিয়র ফুটবলার থাকায় কিছুটা সমস্যা হয়েছে। বিশ্বাস করি পরের ম্যাচে ঘুরে দাড়াবেই”। ২৫ নভেম্বর ত্রিপুরার দ্বিতীয় প্রতিপক্ষ সিকিম। এদিকে গেলোবারের চ্যাম্পিয়ন কেরল ৭-‌২ গোলে পরাজিত করে অসমকে।‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top