ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর।। বড় ব্যবধানে পরাজয় দিয়ে আসর শুরু করলো ত্রিপুরা। ব্যাঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত আসরে। জাতীয় সিনিয়র বালিকাদের ফুটবলে। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী কর্ণাটক ৮-০ গোলে বিধ্বস্ত করে ত্রিপুরাকে। গতি, শক্তি এবং দক্ষতা- তিন বিভাগেই ত্রিপুরা থেকে অনেক এগিয়ে ছিলো কর্ণাটক। ওই রাজ্যের বিবিন্ন আকাদেমির পাশাপাশি মনিপুরের বেশ কয়েকজমন ফুটবলার নিয়ে গড়া কর্ণাটক দল শুরু থেকেই আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়েও ছিলো এগিয়ে। প্রথমার্ধেই ৪ গোল হজম করে মানসিকভাবে পিছিয়ে পড়ে সুজিত ঘোষের মেয়েরা। তবে শ্রেয়া দেব এবং বাসন্তী জমাতিয়া দি প্রাপ্ত সুযোগ গুলো কাজে লাগাতে পারতেন তাহলে ম্যাচ কিছুটা জমতো। খেলা শেষে ত্রিপুরার কোচ সুজিত ঘোষ ব্যাঙ্গালুরু থেকে টেলিফোনে বলেন,”যোগ্য দল হিসাবেই জয় পেয়েছে কর্ণাটক। সব বিবাগেই আমাদের থেকে শক্তিশালী ওরা। বড় ব্যবধানে হারলেও আমার মেয়েরা খুব একটা খারাপ খেলেনি। যথেষ্ট বেগ দেওয়ার চেষ্টা করেছে বিপক্ষ দলকে। আমার দলে একঝঁাক জুনিয়র ফুটবলার থাকায় কিছুটা সমস্যা হয়েছে। বিশ্বাস করি পরের ম্যাচে ঘুরে দাড়াবেই”। ২৫ নভেম্বর ত্রিপুরার দ্বিতীয় প্রতিপক্ষ সিকিম। এদিকে গেলোবারের চ্যাম্পিয়ন কেরল ৭-২ গোলে পরাজিত করে অসমকে।

সিনিয়র জাতীয় মহিলা ফুটবল শুরুতেই কর্ণাটকে বিধ্বস্ত ত্রিপুরা
Tags:
Releated Posts
ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা
নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…
আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা
এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…
বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…


















